বিসমিল্লাহির রাহমানির রাহীম।
অর্থ- আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করছি, যিনি সীমাহীন দয়ালু এবং সীমাহীন করুণাময়।
নাযিল : মাক্কাহ, আয়াত : 15 টি।
পৃথিবীতে সমস্ত শক্তির উৎস সূর্য ও সূর্যালোক।
91:1 নং আয়াহ : শপথ সূর্যের এবং শপথ সূর্যালোকের, যা শক্তি [78:11] প্রদান করে।
চাঁদ সূর্যের স্থান নেবে।
91:2 নং আয়াহ : শপথ চাঁদের, যখন তার (সূর্যের) স্থান ১ নেবে।
১ এর অর্থ কি?? আসলে রাতে সূর্যের আলো ব্যবহার করার পরিকল্পনা চলছে। বিজ্ঞানীরা চাইছেন- চাঁদে বিশেষ কোনও প্রযুক্তি বসিয়ে সূর্যের আলোকে লেজার লাইটে কনভার্ট করে পৃথিবীতে নিয়ে এসে সৌরবিদ্যুৎ তৈরি করতে। আর যদি তা হয়ে যায় (ভবিষ্যতে হবেই), তাহলে চাঁদ সূর্যের স্থান নিয়ে নেবে। এখানে সেটাই বলা হয়েছে।
পৃথিবী দিন প্রকাশ করে।
91:3 নং আয়াহ : শপথ দিনের, যখন (পৃথিবী) তাকে প্রকাশ ১ করে।
১ পৃথিবী দিনকে প্রকাশ করে?? হ্যাঁ, পৃথিবীর ঘূর্ণনের (91:6) জন্যেই আমরা দিনের আলো সূর্য থেকে আসতে দেখি। নয়ত সৌরজগতে দিন ও রাত বলে কিছু হয় না।
পৃথিবী সূর্যকে আড়াল করে দেয়।
91:4 নং আয়াহ : শপথ রাতের, যখন (পৃথিবী) তাকে (সূর্যকে) আড়াল [38:32] করে ১ দেয়।
১ পৃথিবী ঘূর্ণনের (91:6) জন্যে পৃথিবীর একদিক সূর্যের বিপরীতে চলে যায়, ফলতঃ সূর্য পৃথিবীর আড়ালে চলে যায়। অর্থাৎ পৃথিবী সূর্যকে আড়াল করে দেয়, ফলতঃ রাত হয়??
মহাবিশ্ব স্থির নয়, গতিশীল।
91:5 নং আয়াহ : শপথ মহাবিশ্বের এবং (তারও শপথ) যিনি তাকে গতিশীল [51:47, 81:15-16] বানিয়েছেন।
পৃথিবী স্থির নয়, গতিশীল।
91:6 নং আয়াহ : শপথ পৃথিবীর এবং (তারও শপথ) যিনি তাকে গতিশীল [21:33, 36:40] করেছেন।
‛ডি এন এ’ কোডিং ই হল- প্রাণ।
91:7 নং আয়াহ : শপথ নাফস/ প্রাণের এবং (তারও শপথ) যিনি তাকে (ডি এন এ কোড দ্বারা) সাজিয়েছেন ১।
১ আসলে প্রত্যেক প্রাণীর সমস্ত তথ্য তার ‘ডি এন এ’ তে লেখা রয়েছে। যা অনেকটা কম্পিউটার কোডিং এর মতো সাজান। ‛ডি এন এ’র প্রত্যেকটি ছোট্ট ছোট্ট তথ্যের জন্য একটি করে ‘জীন’ দায়ি। জীন সম্পর্কে কথা বলা হয়েছে 80:19 এ।
ডি এন এ সম্পর্কিত জ্ঞানের ভবিষ্যৎ বাণী।
91:8 নং আয়াহ : অতঃপর তিনি তাকে (মানুষকে এই সম্পর্কে) ইলহাম/ জ্ঞান দেবেন। (সেই জ্ঞানের) খারাপ উদ্দেশ্য এবং অপব্যবহার থেকে দূরত্ব অবলম্বন কর।
# মানুষ এখন জীন এডিটিং করা শিখেছে। আপাতত এই সব ভালো উদেশ্য নিয়ে চলছে। কিন্তু বিজ্ঞানীরা আশংকা করছেন যে, ভবিষ্যতে এই জ্ঞান জৈবিক হাতিয়ার হিসাবে ব্যবহার হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। বলা হয়ে থাকে- ভবিষ্যতে জৈবিক হাতিয়ার দিয়েই যুদ্ধ হবে।
সফলতা কাকে বলে??
91:9 নং আয়াহ : অবশ্যই সে সফল, যে নিজেকে সংশোধন [87:14] করল [62:2]।
অসফলতা কাকে বলে??
91:10 নং আয়াহ : আর অবশ্যই সে ব্যর্থ, যে নিজেকে খারাপের দিকে ঠেলে [2:195] দিল।
সত্য অস্বীকারের কারণ সর্বদাই উগ্ৰতা/ কট্টরতা/ গোঁড়ামি।
91:11 নং আয়াহ : সামূদ জাতি উগ্ৰতা/ কট্টরতা/ গোঁড়ামি বশতঃ (তাদের রাসূলকে) অস্বীকার করেছিল [7:73-76, 11:61-62, 26:141-153, 27-45-49, 54:23-25]।
উটনী হত্যার জন্য উদ্যোগ।
91:12 নং আয়াহ : যখন তার (সামূদ জাতির) সবচেয়ে বদমাইশ ব্যক্তিটি (উটনী হত্যার জন্য) তৎপর হয়ে উঠল,
সালিহ (আ) সামূদ জাতিকে সাবধান করলেন।
91:13 নং আয়াহ : তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন- তোমরা আল্লাহর (নিদর্শন হিসাবে প্রাপ্ত) উটনীকে হত্যা কর না, তাকে পানি পান করতে বাধা দিও না [7:73, 26:155-156]।
সালিহ (আ) এর অবজ্ঞাই সমূদ জাতির ধ্বংসের কারণ।
91:14 নং আয়াহ : কিন্তু তারা তার কথাকে মিথ্যা ভাবল, অতঃপর তারা তাকে (উটনীকে) হত্যা করল [54:29, 7:77, 11:65]। ফলতঃ তাদের প্রভু তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করে দিলেন। এবং মাটিতে মিশিয়ে দিলেন [7:78, 11:67-68]।
আল্লাহ ভীত নন।
91:15 নং আয়াহ : আর তিনি তার কর্মের পরিণতির ভয়ে ভীত [85:16] নন।