নারী, ঘরবাড়ি ও ঘোড়ার মধ্যে কি অশুভ লক্ষণ রয়েছে??

না, এটা মিথ্যা। তবে বুখারী‌র একটা হাদীশকে প্রসঙ্গ ছাড়া তুলে এনে তা বলার চেষ্টা করা হয়। আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলব। আপনি মনোযোগ দিন, পড়তে থাকুন। ইসলামের প্রেমে পড়ে যাবেন, সঙ্গে হোসেন কুরানী‌র‌ও।

নারীদের মধ্যে শুভ লক্ষণ রয়েছে।

নাবী (সা) বলেছেন- “যদিও শুভ/ অশুভ লক্ষণ বলতে কিছু নেই  তবে যদি শুভ লক্ষণ থাকত, তাহলে 3 টি বস্তুতে থাকত, নারী, ঘোড়া ও ঘরে” (ইবনু মাজাহ, হাদীশ 1993)। কি মারাত্মক হাদীশ, কিন্তু আলেমদের মুখে তা কখনও শোনা গেল না!

যদিও বুখারী‌তে ঠিক এর বিপরীত হাদীশ রয়েছে। সুস্পষ্ট ভাবে বলা হয়েছে, নাবী বলেছেন- “যদি কোন‌ও কিছুর মধ্যে অশুভ লক্ষণ থাকত, তাতালে ঘর, নারী ও ঘোড়ার মধ্যে থাকত” (বুখারী, হাদীশ 5094)। তাহলে এখন কি হবে?? কোনটা সত্য?? চিন্তা‌র কিছুই নেই, হোসেন কুরানী এখনও জীবিত রয়েছে। এর সমাধান দিয়েছেন আমাদের মা, আইশাহ (রা)।

হাদীশ- আবু হাসসান (রহি) থেকে বর্ণিত। তিনি বলেন : বানী আমির গোত্রের দুজন লোক আইশাহ (রা) এর কাছে প্রবেশ করে তাঁকে জানালেন যে, আবু হুরাইরা (রা)  নাবী (সা) থেকে এই মর্মে হাদীশ বর্ণনা করেন যে, তিনি (নাবী) বলেছেন: “নিশ্চয়ই অশুভ লক্ষণ রয়েছে নারী, গৃহ এবং ঘোড়ার মধ্যে”।

এ কথা শুনে আইশাহ (রা) এতটাই রেগে গেলেন যে, মনে হচ্ছিল তাঁর ক্রোধের এক অংশ আকাশে এবং অন্য অংশ পৃথিবীর ভিতরে চলে গেছে (এটা প্রবাদ)। অতঃপর তিনি বললেন : “ঐ সত্তার কসম, যিনি মুহাম্মাদ (সা) এর উপর কুরআন নাযিল করেছেন, আল্লাহর রাসূল (সা) কখনই একথা বলেননি। বরং তিনি (নাবী) বলেছিলেন : “নিশ্চয়ই জাহেলী যুগের লোকেরা এসব (নারী, গৃহ ও ঘোড়ায় অশুভ আছে) বলত” (শরহু মুসকিলিল আশার, হাদীশ 786)। এর কাছাকাছি বক্তব্য রয়েছে মুসনাদ আহমাদ এর 26034 ও 26088 তে।

মানে, নাবী (সা) একদিন বলছিলেন- “নিশ্চয়ই জাহেলী যুগের লোকেরা এসব (নারী, গৃহ ও ঘোড়ায় অশুভ আছে) বলত”। কিন্তু তা সত্য নয়। সত্য হল- “যদিও শুভ/ অশুভ লক্ষণ বলতে কিছু নেই। তবে যদি শুভ লক্ষণ থাকত, তাহলে 3 টি বস্তুতে থাকত, নারী, ঘোড়া ও ঘরে” (ইবনু মাজাহ, হাদীশ 1993)।  এই হল পরিপূর্ণ বক্তব্য। অর্থাৎ ইবনু উমার হোক বা আবু হুরাইরা (রা), উভয়ে অর্ধেক বক্তব্য তুলে ধরেছেন।

শেষ হাদীশ- “কোন‌ও বস্তুকে কুলক্ষণ/ অশুভ মনে করা ‘শিরক’। নাবী (সা) একথা তিনি তিনবার বললেন। পরে আরও বললেন : আমাদের কারোর মনে কিছু (কুলক্ষণ/ অশুভ ভাব) জাগা স্বাভাবিক, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে তিনি তা দূর করে দিবেন” (আবুদাউদ, হাদীশ 3910)।

5/5 - (1 vote)
শেয়ার করুন:

মন্তব্য করুন