৭১ নং সূরাহ | সূরাহ নূহ | Surah no 71 | Surah Nuh |

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

অর্থ- আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করছি, যিনি সীমাহীন দয়ালু এবং সীমাহীন করুণাময়।

নাযিল: মাক্কাহ, আয়াত : 28 টি।

নূহ‌ (আ) কে প্রেরণের উদেশ্য।

71:1 নং আয়াহ : নিশ্চয়ই আমরা নূহ কে তার জাতির কাছে পাঠিয়েছিলাম এই মর্মে যে, আপনি আপনার জাতিকে তাদের উপর কষ্টদায়ক শাস্তি [17:15] আসার পূর্বে [4:165, 20:134] সতর্ক করুন।

নূহ (আ) এর পরিচয় ও কাজ।

71:2 নং আয়াহ : (নূহ) বললেন- “হে আমার জাতি, নিশ্চয়ই আমি তোমাদের জন্য সুস্পষ্ট [26:115] সতর্ককারী [35:24] ।

নূহ (আ) এর মৌলিক দাওয়াত।

71:3 নং আয়াহ : তোমরা আল্লাহর ইবাদত কর, তার জন্য তাক‌ওয়া (অপকর্ম থেকে দূরত্ব) অবলম্বন কর। আর আমার অনুসরণ [26:108-110] কর।

71:4 নং আয়াহ : তিনি ক্ষমা করবেন তোমাদের পাপ সমূহকে [39:53] এবং তোমাদের‌কে অবকাশ দেবেন নিদিষ্ট সময় পর্যন্ত [37:148, 63:10-11]। নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় যখন আসে, তখন বিলম্ব হয় না। যদি তোমরা জানতে”!

দাওয়াতী কাজ সর্বক্ষণ করতে হবে।

71:5 নং আয়াহ : আরও বললেন- “হে আমার প্রভু, নিশ্চয়ই আমি আমার জাতিকে দাওয়াত/ ডাক দিয়েছি রাতে ও দিনে।

অল্প কয়েকজন নূহ (আ) দাওয়াত গ্ৰহণ করে।

71:6 নং আয়াহ : কিন্তু আমার দাওয়া/ ডাক শুধু তাদের (সত্য হতে) পলায়ন বৃদ্ধি করে‌ছে।

# নূহের দাওয়াত গ্ৰহণ অতি অল্প মানুষ (11:40)। বেশির ভাগ মানুষ তার বিরোধিতা করেছিল ও তার সঙ্গে শত্রুতা রাখতো। মুসলিমের 220/ 1 এ বলা হয়েছে- “কোনও নাবীর সঙ্গে অল্প অনুসারী, কারোর সঙ্গে 2-1 জন। কারোর সঙ্গে কোনও অনুসারী ছিল না”। যাদের অনুসারী মাত্র 2-1 জন, তাদের মধ্যে অন‍্যতম হলেন নূহ (আ)।

ভবিষ্যতে কাপড় দ্বারা‌ই অদৃশ্য হ‌ওয়া সম্ভব হবে।

71:7 নং আয়াহ : নিশ্চয়ই আমি যখনই তাদের দাওয়াত/ ডাক দিয়েছি, যেন আপনি তাদের‌কে ক্ষমা করেন, তখনই তারা তাদের কানে সমূহ আঙুল সমূহ দিয়েছে। নিজেদের কে অদৃশ্য করতে চাইছে কাপড় [11:5] দ্বারা, কঠোরতা অবলম্বন করেছে, অত‍্যাধিক জিদ সহ অহংকার করেছে।

# মানুষ অদৃশ্য হয়ে চায়, বিজ্ঞানীরা চেষ্টা‌ও করছেন। কিন্তু বিশেষ কোনও সফলতা অর্জন হয় নি। অথচ এই আয়াহ বলছে- “তারা কাপড় দ্বারা নিজেদের অদৃশ্য করতে চাইছে”। এর অর্থ হলো- ভবিষ্যতে কাপড় দ্বারা‌ই অদৃশ্য হ‌ওয়া সম্ভব হবে।

প্রকাশ‍্যে দাওয়াত দিতে হবে।

71:8 নং আয়াহ : তারপর তাদেরকে প্রকাশ্যে দাওয়াত/ ডাক দিয়েছি,

গোপনেও, আর সব ধরণের উপায় অবলম্বন করতে হবে।

71:9 নং আয়াহ : তারপর তাদের জন্য সব ধরণের উপায় অবলম্বন করে প্রচার করেছি। তাদের কাছে গোপনেও প্রচার করেছি”।

ক্ষমা প্রার্থনা করলেই আল্লাহ ক্ষমা করবেন।

71:10 নং আয়াহ : অতঃপর আমি বলেছি- “তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা [110:3] কর। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল।

স‍্যাটেলাইট ইন্টারনেট।

71:11 নং আয়াহ : তিনি মহাকাশ হতে পাঠাবেন বিরতিহীন [86:11] ভাবে ইন্টারনেট [11:52]।

জনসংখ্যা ধনসম্পদ বৃদ্ধি করে।

71:12 নং আয়াহ : আর তোমাদের সাহায্য করবেন ধনসম্পদ ও জনসংখ্যা দ্বারা। আর তোমাদের‌কে প্রদান ও করবেন জান্নাত সমূহ, তাতে প্রবাহিত থাকবে নদনদী।

# জনসংখ্যা! ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো উন্নয়ন‌শীল দেশ গুলোতে জনসংখ্যা‌কে আজ‌ও বোঝা বলে মনে করা হয়। অথচ আমাদের সামনে চিনের উদাহরণ রয়েছে। আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে, জনসংখ্যা নিয়ন্ত্রণে‌র সিদ্ধান্ত তাদের কত বড় ভুল ছিল।

   এছাড়াও জাপান, সাউথ কোরিয়া, রাশিয়া সহ উন্নত দেশগুলো জনসংখ্যা বৃদ্ধির জন্য কোটি কোটি ডলার খরচ করে চলেছে। অথচ আমরা চিনের মতোই ভুল করতে চলেছি। মনে রাখতে হবে- জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সরাসরি যোগ রয়েছে ধনসম্পদ বৃদ্ধি‌র।

   উদাহরণ হল- চিন। চিন জনসংখ্যা‌কে কাজে লাগিয়ে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হল। শুধু তাই নয়, আজ চিন প্রোডাকশন হাব। এখন চিন চাইলেই যে কোনও দেশকে এক্সপোর্ট বন্ধ করে তাকে দেউলিয়া করতে পারে। অর্থাৎ জনসংখ্যা শুধু ধনসম্পদ বৃদ্ধি‌ই করে না। রাজনৈতিক ক্ষমতাও বৃদ্ধি করে।

আল্লাহর শাসন মেনে নিতে হবে।

71:13 নং আয়াহ : তোমাদের কি হল যে, তোমরা আল্লাহর শাসন [12:40, 7:55] মেনে নিতে চাইছো না??

মানুষ ভিন্ন ভিন্ন পর্যায়ে সৃষ্ট।

71:14 নং আয়াহ : অথচ অবশ্যই তিনি তোমাদের‌কে সৃষ্টি করেছেন ভিন্ন ভিন্ন [39:6] পর্যায়ে।

বায়ুমণ্ডলে সাতটি স্তর রয়েছে।

71:15 নং আয়াহ : তোমরা কি দেখ না যে, আল্লাহ কিভাবে সাত [2:29] স্তরের বায়ুমণ্ডল [23:17] সৃষ্টি করেছেন [41:12]??

চাঁদের নিজস্ব আলো নেই।

71:16 নং আয়াহ : আর তিনি চাঁদকে করেছেন আলোর প্রতিফলনকারী  [25:61, 10:5] এবং সূর্যকে করেছেন প্রদীপ/ আলো দানকারী।

মানুষ পৃথিবীর/ গ্ৰহের উপাদান দ্বারা সৃষ্ট।

71:17 নং আয়াহ : আর আল্লাহ তোমাদেরকে পৃথিবীর/ গ্ৰহের উপাদান দিয়েই সৃষ্টি ও বিকশিত করেছেন, যেমন- গাছ (পৃথিবীর উপাদান দ্বারা সৃষ্ট ও বিকশিত)।

শেষে মানুষ গ্ৰহের পদার্থে বিলীন হয়ে যাবে।

71:18 নং আয়াহ :  তারপর তোমাদেরকে তাতেই ফিরিয়ে নেবেন। আর তা হতেই তোমাদের‌কে বের করবেন।

ক্রাষ্ট খুবই পাতলা স্তর।

71:19 নং আয়াহ : আর আল্লাহ ক্রাষ্ট/ ভূত্বক কে (মেন্টেলের উপর) বিছানার মতো বিছিয়ে [88:20] দিয়েছেন।

পৃথিবী সভ‍্যতা বিকশিত করার জায়গা।

71:20 নং আয়াহ : যেন তোমরা তাতে ভিন্ন ভিন্ন সভ‍্যতা বিকশিত করতে পার”।

মানুষ যাদেরকে অনুসরণ করে!

71:21 নং আয়াহ : নূহ আরও বললেন- “নিশ্চয়ই তারা আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করছে তার, যার ধনসম্পদ ও সন্তান সন্ততি শুধুই ক্ষতি‌ করেছে।

নূহ (আ) এর বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র।

71:22 নং আয়াহ : তারা ভয়ানক ও মারাত্মক ষড়যন্ত্র [3:54, 52:42] করছে।

নূহ (আ) এর সময়ের বিভিন্ন দেবদেবী।

71:23 নং আয়াহ : আর তারা বলছে- তোমরা তোমাদের দেবদেবী গুলোকে ত‍্যাগ করো না। তোমরা ত‍্যাগ কর না ওদ্দাকে, আর না সুওয়াকে, না ইয়াগূশকে, না ইয়াঊককে, আর না নাসারকে।

71:24 নং আয়াহ : এবং অবশ্যই তারা পথভ্রষ্ট করেছে বহু মানুষ‌কে [14:36]। আর (আপনি) সীমালঙ্ঘন‌কারীদের শুধুই ভ্রষ্টতা বৃদ্ধি করবেন”।

কেন নূহ (আ) এর সময়ে বন‍্যা হয়েছিল??

71:25 নং আয়াহ : সেই সমস্ত অপরাধের কারণে‌ই তাদের কে ডুবিয়ে দেওয়া হয়েছিল। আর তাদের‌কে আগুনে প্রবেশ করানোও হবে। অতঃপর তারা তাদের জন্য আল্লাহ ভিন্ন কাউকে আনসার/ সাহায‍্যকারী হিসাবে পাই নি।

নূহ (আ) এর বদদুয়া।

71:26 নং আয়াহ : আর নূহ আরও বললেন- “হে আমার প্রভু, এই ভূখণ্ডে কোনও কট্টর সত‍্য অস্বীকার‌কারীদের অবশিষ্ট রাখবেন না।

71:27 নং আয়াহ : নিশ্চয়ই যদি আপনি তাদের অবশিষ্ট রাখেন, তাহলে তারা আপনার বন্দাদেরকে পথভ্রষ্ট করবে। আর তারা শুধুই জন্ম দেবে ১ পাপাচারী ও কট্টর সত্য অস্বীকার‌ কারী।

১ কিন্তু একজন নাবী/ রাসূল কিভাবে এই রকম বদদুয়া করতে পারেন?? আর তিনি কিভাবে জেনে গেলেন যে, “তারা শুধুই জন্ম দেবে পাপাচারী ও কট্টর সত্য অস্বীকার‌ কারী”?? উত্তর সহজ- নূহ (আ) কে তাদের ভবিষ্যৎ জানানো হয়েছিল (11:36)।

নূহ (আ) এর দুয়া/ প্রার্থনা।

71:28 নং আয়াহ : (আর নূহ আর‌ও বললেন) হে আমার প্রভু, আমাকে ও আমার মাতাপিতকে ক্ষমা করুন। আর তাকে, যে আমার ঘরে প্রবেশ করেছে সত্য স্বীকারকারী হয়ে [11:27, 26:111]। আর সত্য স্বীকার কারী পুরুষ ও সত‍্য  স্বীকার কারী নারীদের। আর অত‍্যাচারীকারীদের শুধুই ধ্বংস বৃদ্ধি করুন।

5/5 - (1 vote)
শেয়ার করুন:

মন্তব্য করুন