ব্যাঙ্কিং ব্যবস্থা ও বিচার ব্যবস্থা।
4:58 নং আয়াহ : নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, যে আমানত সমূহ/ ধনসম্পদ সমূহ জমা রেখেছিল, (সে চাইলেই) তাকে ফিরিয়ে দেবে। আর যখন তোমরা মানুষদের ১ মাঝে বিচার করবে, তখন উভয়কে সমান দৃষ্টিতে ২ দেখবে। নিশ্চয়ই আল্লাহ তা (কুরআন) দ্বারা উত্তম উপদেশ/ নির্দেশনা দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ শোনেন ও দেখেন।
১ এখানে পবিত্র কুরআন মানুষদের মাঝে বিচারের কথা বলছে, মুসলীমদের মাঝে নয়। এখানে ব্যবহৃত আরবি শব্দ ‛নাস’।
২ আজ আমরা বলি- “আইনের চোখে সবাই সমান”। তা কুরআনের অবদান ছাড়া কিছুই নয়।
ভিন্ন অনুবাদ : নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, আমানত সমূহ/ রাষ্ট্রিয় সম্পদ সমূহ যথাযোগ্য প্রাপক/ নাগরিককে [17:35] দিয়ে দাও…।