পুরুষরা নারীদের সুরক্ষাদাতা ও আর্থিক দায়িত্ব বহনকারী।
4:34 নং আয়াহ : পুরুষরা নারীদের সমাজিক সুরক্ষা দাতা ও আর্থিক দায়িত্ব বহনকারী। সুতরাং আল্লাহ তাদের কারোর দায়িত্ব কারোর উপর দিয়ে থাকেন। এ জন্য তারা তাদের (স্বামীদের) ধনসম্পদ হতে ইচ্ছা মতো ১ খরচ করবে। এতএব পূণ্যবান স্ত্রীরা (আল্লাহর) অনুগত্যকারীনি হয়ে থাকে এবং আল্লাহ যা [24:31] রক্ষা করার নির্দেশ দিয়েছেন, তা লোক চক্ষুর আড়ালেও রক্ষা করে। যদি তাদের (আল্লাহর আইনের প্রতি) অবাধ্যতার আশঙ্কা করো, তাহলে তাদেরকে বোঝাও, তাদেরকে (কয়েকদিন ভাবার জন্য) একা থাকতে দাও এবং তাদের সামনে (আল্লাহর বিধান গুলো) বর্ণনা করো [16:125]। অতঃপর যদি তারা তোমাদের কথা শোনে, তাহলে শুধু শুধু তাদেরকে পেরেশান করার বাহানা খোঁজ কর না। নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বোচ্চ ও শ্রেষ্ঠ।
১ ইচ্ছা মতো বলতে অপ্রয়োজনীয় খরচ নয়, বরং স্বামীর অনুমতি নেওয়ার বা তাকে বলার প্রয়োজন নেই।
#একটি হাদীশ- “তোমরা স্ত্রীদের কটুক্তি/ গালাগালি করবে না, আর মারধোরও করবে না”(আবু দাউদ, হাদীশ 2144)।