৪ নং সূরাহ | সূরাহ নিসা | আয়াহ ১৯ | Surah no 4 | Surah Nisa | Ayah 19 | কুরআন ৪:১৯ | Quran 4:19 |

নারীদের সম্পদে জবরদস্তি অংশীদার হ‌ওয়া নিষিদ্ধ।

4:19 নং আয়াহ : হে সত্য স্বীকার করা সম্মানিত মানুষ‌জন, তোমাদের জন্য হালাল/ বৈধ নয় নারীদের সম্পদে জোরজবরদস্তি অংশীদার ১ হ‌ওয়া। আর যদি তোমরা তাদের‌কে (স্ত্রী থাকাকালীন) পাহাড় পরিমাণ ধনসম্পদ‌ও দিয়ে থাক, (তালাকের সময়) তা ফেরত নেওয়ার জন্য তাদের উপর চাপ দিও না। তবে প্রকাশ‍্যে অশ্লীলতা‌য় লিপ্ত হলে ভিন্ন কথা। আর যদি তাদের সঙ্গে সংসার জীবনে থাকো, তাহলে তাদের সঙ্গে কোমল আচরণ কর। যদি তাদের অপছন্দ কর, তবুও। তবে হতে পারে যে, তোমরা যাকে অপছন্দ করছ, তার মধ্যেই আল্লাহ তোমাদের জন্য রেখেছেন অগণিত কল‍্যাণ।

১ যেখানে নারীদের সম্পদে জোরজবরদস্তি অংশীদার হ‌ওয়া নিষিদ্ধ, সেখানে ভারত উপমহাদেশে নারীদের সম্পদ জোরজবরদস্তি দখল করে নেওয়া হয়। প্রায় প্রত‍্যেক ভাইয়েরা পিতার সুত্রে প্রাপ্ত বোনেদের সম্পদ সম্পত্তি দখল করে নেয়। আবার বোনেদের প্রাপ্য অংশ তাদেরকে দিলেও বোনেদের সঙ্গে সম্পর্কোচ্ছেদ করে নেয়। তাদের বাপের বাড়িতে তাদের আসা বন্ধ করে দেওয়া হয়। আবার কোনও কোনও ক্ষেত্রে স্ত্রীদের পিতার সুত্রে প্রাপ্ত সম্পদ সম্পত্তি স্বামীরা দখল করে নেয়। এর চেয়ে দুঃখের আর কি কিছু হতে পারে??

5/5 - (1 vote)
শেয়ার করুন:

মন্তব্য করুন