১৭ নং সূরাহ | সূরাহ বানী ইসরাঈল | আয়াহ ৭০ | Surah no 17 | Surah Bani Israel | Ayah 70 | কুরআন ১৭:৭০ | Quran 17:70 |

সমগ্র মানবজাতি সম্মানিত।

17:70 নং আয়াহ : আর অবশ্যই আমরা আদমের সন্তান‌দেরকে (মানবজাতিকে) সম্মানিত করেছি। তাদেরকে আমরা স্থল ও জলের ভিতর দিয়ে চলাচলের বাহন ১ দিয়েছি [51:22-23, 6:125, 12:105, 55:33]। এবং তাদের‌কে তা হতে দিয়েছি পবিত্র রিযিক (রোজগার)। আমরা যা যা সৃষ্টি করেছি, তার মধ্যে বেশিরভাগ সৃষ্টির উপর ২ তাদেরকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি।

১ এই কিছুদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গের হুগলী/ গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো যাতায়াত শুরু হল, যা স্থল ও জলের ভিতর দিয়ে।

২ মানুষ কি তাহলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ নয়?? না, এ কথা মিথ্যা। সত্য হল- বেশিরভাগ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সমস্ত সৃষ্টির মধ্যে নয়। তবে প্রতিটা মানুষ শুধুমাত্র মানুষ হিসাবে সম্মানিত। এখানে কোনও ধর্মীয় রঙ নেই। তবে যে সত্য স্বীকার করে এবং ভালো কাজকর্ম করে, সে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ (98:7)।

5/5 - (1 vote)
শেয়ার করুন:

মন্তব্য করুন