একাধিক বিয়ের অনুমতি, কারণ ও অপরিহার্য শর্ত।
4:3 নং আয়াহ : যদি তোমরা সত্যিই ইয়াতীম (অনাথ/ অসহায়/ গৃহহীন) নারীদের জন্য চিন্তিত হও, তাদেরকে বিয়ে করে নাও তাদের মধ্যে যাদেরকে তোমরা পছন্দ করো ১ । প্রয়োজনে তাদের মধ্য হতে বিয়ে করো দু জন, তিন জন অথবা চার জনকে। তবে যদি (একাধিক স্ত্রীর মধ্যে) সমান অধিকার প্রতিষ্ঠা ও সমতা সহ ন্যায়পূর্ণ আচরণ করতে না পার, তাহলে বিয়ে কর মাত্র এক জনকে। অথবা তোমাদের ডান হাতের অধীনস্থ/ দাসীকে [90:13]। ওটাই সাম্য/ সমান অধিকার/ সমতা প্রতিষ্ঠার সবচেয়ে নিকটবর্তী পদক্ষেপ।
১ অর্থাৎ বিয়ে করার মাধ্যমে তাদেরকে ঘর, সংসার ও পরিবার উপহার দাও। তার সঙ্গে সঙ্গেই সমাজ থেকে অনাথ নারীদের শোষণও চিরতরে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে অর্থের বিনিময়ে তাদের শরীর বিক্রি।