বিসমিল্লাহির রাহমানির রাহীম।
অর্থ- আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করছি, যিনি সীমাহীন দয়ালু এবং সীমাহীন করুণাময়।
নাযিল : মাক্কাহ, আয়াত : 9 টি।
অপবাদ দেওয়া ও অপ্রমাণিত দোষ প্রচার করা হারাম।
104:1 নং আয়াহ : ধ্বংস হবে প্রত্যেক অপবাদ দাতা এবং অপ্রমাণিত দোষ প্রচার কারী ১।
১ অপবাদ দাতা ও অপ্রমাণিত দোষ প্রচার করা অনেক বড় অপরাধ। শুধু অপরাধই নয়, এর জন্য পর্যাপ্ত ও কঠিন শাস্তিও রয়েছে (24:4)। অপবাদ ও অপ্রমাণিত দোষ প্রচার একজন মানুষের সুন্দর জীবন ধ্বংস করে দেয়।
# আজ আমরা বলি- “আরোপির অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আরোপি নিরাপরাধ”। তা পরোক্ষভাবে পবিত্র কুরআনের অবদান। তবে পবিত্র কুরআন শুধু এখানেই শেষ করে নি। আরোপির অপরাধ প্রমাণিত না হলে অপবাদ দাতাকে শাস্তি পেতে হবে। কেননা আপনি শুধু শুধু একজন মানুষের নামে অপবাদ দিয়ে বছরের পর বছর জেল খাটাতে পারেন না।
অর্থ সম্পদের জন্য পাগলামি।
104:2 নং আয়াহ : (ধ্বংস হবে সেও) যে অবৈধ ভাবে অর্থ সম্পদ জমা করে ও বারবার তা গণনা [102:1-2] করে।
আমরা সবাই এই ভুল ধারণায় জীবন যাপন করছি।
104:3 নং আয়াহ : সে ধারণা করে যে, তার অর্থ সম্পদ তার সঙ্গে অনন্তকাল থাকবে।
অর্থ সম্পদের অহংকারের পরিণতি।
104:4 নং আয়াহ : কখনও নয়। যে নিজেকে অর্থ সম্পদের জন্য অনেক বড় ভাবত, অবশ্যই সে তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে নিক্ষিপ্ত হবে হুত্বামাহ ১ তে।
১ হুত্বামাহ শব্দের অর্থ- চূর্ণবিচূর্ণকারী স্থান। চূর্ণবিচূর্ণকারী জাহান্নামের একটি বৈশিষ্ট্য।
হুত্বামাহ কি নাবী (সা) জানতেন না।
104:5 নং আয়াহ : আপনি কি জানেন- হুত্বামাহ ১ আসলে কি??
১ প্রশ্ন হবে- নাবী (সা) জানতেন না কেন?? তিনি তো নাবী/ রাসূল! উত্তর রয়েছে 29:47 ও 42:52 আয়াতে।
হুত্বামাহ আসলে কি??
104:6 নং আয়াহ : তা আল্লাহর জ্বালান লেলিহান শিখাযুক্ত আগুন।
প্রথমে ব্যাথা অনুভব করে চামড়া, পরে পৌঁছায় মস্তিষ্কে।
104:7 নং আয়াহ : যার (দহন যন্ত্রণা) পৌঁছে যাবে ১ তাদের মস্তিষ্ক ১ সমূহে।
১ পবিত্র কুরআনের 4:56 তে বলা হয়েছে- “প্রথমে ব্যাথা অনুভব করে চামড়া”। পরে “ব্যাথার তীব্রতা ও যন্ত্রণা অনুভব করে মস্তিষ্ক”(104:7)।
# একটা সময় বিজ্ঞানীরা মনে করতেন- ব্যাথা অনুভব করে মস্তিষ্ক। কিন্তু এখন আমরা জানি- শুধুমাত্র মস্তিষ্ক নয়, আমাদের চামড়াই প্রথম ব্যাথা অনুভব করে, তারপর মস্তিষ্কে তা পৌঁছায়। বিজ্ঞান যা আজ জেনেছে পবিত্র কুরআন আমাদের জানিয়েছে 1500 বছর আগে।
সর্বক্ষণ মস্তিষ্ক কষ্টদায়ক শাস্তির স্বাদ নিতে থাকবে।
104:8 নং আয়াহ : নিশ্চয়ই তা (দহন যন্ত্রণা) তাদের উপর অবরুদ্ধ করে [14:17] দেওয়া হবে।
হুত্বামাহতে জাহান্নামীরা শিকলে বাঁধা অবস্থায় থাকবে।
104:9 নং আয়াহ : (তারা) উঁচু উঁচু স্তম্ভ সমূহে শিকল দ্বারা বাঁধা [69:32, 111:5] অবস্থায় থাকবে।