বিসমিল্লাহির রাহমানির রাহীম।
অর্থ- আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করছি, যিনি সীমাহীন দয়ালু এবং সীমাহীন করুণাময়।
নাযিল : মাক্কাহ, আয়াত : 4 টি।
আল্লাহ একাধিক নন।
112:1 নং আয়াহ : বলুন- আল্লাহ হলেন এক [14:48, 38:65] ও অদ্বিতীয় সত্ত্বা [17:42]।
# আল্লাহ এক ও অদ্বিতীয়, এটা বাইবলেও রয়েছে Book of Deuteronomy এর 6:4 এ, Gospel of Mark এর 12:29 এ। কিন্তু প্রশ্ন হল- আল্লাহ একাধিক হতে পারেন না কেন?? উত্তর রয়েছে 21:18 ও 23:91 আয়াতে। যান গিয়ে একবার আয়াত গুলো দেখে আসুন।
আল্লাহ অস্তিত্বের জন্য পরনির্ভর নন।
112:2 নং আয়াহ : আল্লাহ (অস্তিত্বের জন্য) অন্যের উপর [17:111] নির্ভরশীল নন [35:15]।
আল্লাহর মাতা পিতা ও পুত্র কন্যা নেই।
112:3 নং আয়াহ : না তিনি (যৌনতার মাধ্যমে) জন্ম নিয়েছেন [57:3], আর না তিনি (যৌনতার মাধ্যমে) কাউকে জন্ম দিয়েছেন [6:101]।
আল্লাহ তুলনাহীন।
112:4 নং আয়াহ : তার তুল্য [16:74] কোথাও কিছুই নেই।
# ঈশ্বর তুলনাহীন, এই তথ্য বাইবেলেও রয়েছে Isaiah এর 40:18 তে। কিন্তু প্রশ্ন হবে- তার তুল্য কিছুই নেই কেন?? উত্তর রয়েছে 42:11 তে। যান, একবার ঘুরে আসুন।