বিষয়টি শুনতেই যেন একটু কেমন কেমন লাগছে! তাই না?? হ্যাঁ, আমি (হোসেন কুরানী) সেটা বুঝি। এতে আপনার দোষও নেই। আপনি যে ইসলাম শিখেছেন, সেই ইসলামে এ গুলো হারাম। তবে আসল ইসলামে তা সাধারণ বিষয়। এখন মনযোগ দিন, পড়ুন। শেষে আপনার পরিচিত আলেমকে গিয়ে লেখাটা দেখিয়ে বলুন- “এতদিন এগুলো গোপন রেখেছেন কেন”?? যান, দেখিয়ে আসুন।
নারী ইমাম হবে, ইমামতিও করবে।
হ্যাঁ হ্যাঁ, সাধারণ নামাজ ও জানাযাহতে নারী নারীদের জামায়াতের ইমাম হতে পারবে তো। এ বিষয়ে হাদীশ রয়েছে আবুদাউদের 592 এ। হা হা হা, ওটা আমিও জানি। এছাড়াও আমি আরও হাদীশ জানি, যা আপনি জানেন না। যেমন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক এর 5086 তে বলা হয়েছে- “আইশাহ (রা) নারীদের সঙ্গে নিয়ে ফরজ নামাজের ইমামতি করেছেন”। তা দারাকুত্বনী এর 1507 এও রয়েছে, রয়েছে মুস্তাদারাক হাকাম এর 741/ 736 এও।
এছাড়াও নাবী (সা) এর অন্যতম স্ত্রী “উম্মু সালামাহ (রা) নারীদের সঙ্গে নিয়ে ফরজ নামাজের ইমামতি করেছেন” (বাইহাকী কুবরা, হাদীশ 5357)। যাইহোক, আমার নাম হোসেন কুরানী, তাই আমাকে শেখান মূর্খতা। তবে আমি নারী ইমামের পিছনে পুরুষেরদের জামায়াতের কথা বলছি। কি বলছেন এসব, এটা কি সম্ভব??
সম্ভব। তবে সম্ভব নয় কেন, এটা জানলে আপনি জানতে পারবেন যে, সম্ভব। যদি আপনি আমার স্মার্ট তাফসীরের 25:74 পড়তেন, তাহলে জেনে যেতেন। তবে নারী পুরুষদের ইমাম হতে পারবে না, এটা বলা হয় এই ভিত্তিতে- “ঐ জাতি কখনও সফল হতে পারবে না, যাদের শাসন ভার তুলে দেওয়া হয় একজন নারীর হাতে” (বুখারী, হাদীশ 4425)।
তবে এ কথা নাবী (সা) বলেছিলেন তৎকালীন পারস্য তথা ইরানের নারী শাসকের জন্য, মুসলিম নারীদের জন্য নয়। মুসলিম নারীদের জন্য নয়, এর প্রমাণ আছে?? অবশ্যই আছে। “নৌ বাহিনীতে মুসলিম নারী’ অংশের পরের অংশ “নারীর নেতৃত্ব ও শাসন”। ওখানে আমি বিস্তারিত কথা বলেছি যে, নারী মাসজিদ ও রাষ্ট্রের ইমাম/ নেতা হতে পারবে। একটু কষ্ট করে ঐ অংশটা পড়ে আসুন প্লিজ।
মুয়াজ্জিন ও ইকামত দেবে নারী।
“আনাস (রা) কে জিজ্ঞাসা করতাম যে, নারীদের উপর কি আযান ও ইকামত দেওয়ার বিধান রয়েছে?? তিনি বললেন : না। আর যদি তারা তা করেও, তবে তা শুধুমাত্র আল্লাহর যিকির হিসেবে গণ্য হবে” (মুসান্নাফ ইবনু আবী শাইবাহ, হাদীশ 2337)। মানে, নারীরা আযান ও ইকামত দিতে পারবে।
এছাড়াও ইবনু উমর (রা) কে জিজ্ঞেস করা হয়েছিল যে, নারীদের উপর কি আযান আছে? তখন তিনি রাগান্বিত হলেন এবং বললেন : আমি কি নারীদেরকে আল্লাহর যিকির করা থেকে নিষেধ করতে পারি” (মুসান্নাফ ইবনু আবী শাইবাহ, হাদীশ 2344)?? মানে, নারীকে আযান দিতে নিষেধ করা যাবে না।
আইশাহ (রা) নারীদেরকে নিয়ে জামায়াত করে নামাজ আদায় করতেন। সেখানে তিনি আযান দিতেন, ইকামত দিতেন এবং ইমামতিও করতেন (মুস্তাদারাক হাকাম, হাদীশ 741, আন্তর্জাতিক নং 736)। এছাড়াও উক্ত বক্তব্য মুসান্নাফ ইবনু আবী শাইবাহ এর 2347 এও রয়েছে। আর প্রমাণ দিতে হবে বলে মনে হয় না।
এখন বলুন, সব দেখে কি বুঝলেন?? আমাদের সম্মানিত আলেম দের এই হাদীশ গুলো কখনও শুনেছেন?? না, শোনেন নি। যান, গিয়ে তাদের গলায় গামছা পাকিয়ে ধরে জিজ্ঞাসা করুন- “1500 বছর পরও এই হাদীশ গুলো কেন তারা গোপন করেছে”??
যাইহোক, নারী কি পুরুষদের জামায়াতের ক্ষেত্রে আযান ও ইকামত দিতে পারবে?? নারী যদি পুরুষদের জামায়াতের ক্ষেত্রে ইমামতি করতে পারে, তাহলে আযান ও ইকামত দিতে পারবে না! অবশ্যই পারবে। মনে রাখা দরকার যে, কুরআন ঘোষণা করেছে- “পুরুষ হোক কিংবা নারী, তারা একে অপরের সমান” (কুরআন, 3:195)।
নারীর নেতৃত্ব ও শাসন।
মুসলিম সমাজে প্রচলিত ও প্রচারিত রয়েছে যে, “নারীর নেতৃত্ব ও শাসন হারাম/ বৈধ নয়”। আমাদের সম্মানিত আলেমদের অন্যান্য মিথ্যাচারের মধ্যে এটাও একটি ডাহা মিথ্যা এবং সবচেয়ে বড় মিথ্যাচারের মধ্যে একটি। আমি আমার ‛স্মার্ট তাফসীরে’ 25:74 আয়াহর তাফসীরে এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। এখন ওখান থেকে কপি পেষ্ট করছি।
কুরআনে আল্লাহ বলেছেন- আর (ওরা তো তারাই) যারা বলে- “হে আমাদের রব/ প্রভু, আমাদেরকে এমন সঙ্গী/ সঙ্গীনি এবং সন্তান সন্ততি দিন, যারা হবে আমাদের চোখের শীতলতা। আর আমাদেরকে বানিয়ে দিন মুত্তাকী (অপকর্ম থেকে দূরত্ব অবলম্বনকারী) দের ইমাম।
তাহলে একজন নারীর প্রার্থনা কেমন হবে?? মোটামুটি এমন হবে- “হে আমাদের রব/ প্রভু, আমাদেরকে এমন সঙ্গী/ স্বামী এবং সন্তান সন্ততি দিন, যারা হবে আমাদের চোখের শীতলতা। আমাদেরকে বানিয়ে দিন মুত্তাকী (অপকর্ম থেকে দূরত্ব অবলম্বনকারী) দের ইমাম”। তাই নারীরাও হতে পারে ‛ইমাম’। শুধু মাসজিদের ইমাম নয়, কোনও দেশ/ জাতির ইমামও হতে পারে।
তাহলে ঐ হাদীশটার কি হবে, যেখানে নারীদের নেতৃত্বের উপর প্রশ্ন তোলা হয়েছে?? কিছুই হবে না, এই বিষয়ে 2 টি হাদীশ রয়েছে- ১) তিরমিযীর 2266 নং হাদীশ, যেখানে বলা হয়েছে- “ আর যখন তোমাদের মধ্যেকার খারাপ লোক তোমাদের শাসক হবে, তোমাদের ধনীরা কৃপণ হবে এবং তোমাদের কার্যাবলী তোমাদের নারীদের ওপর ন্যস্ত করা হবে, তখন ভূতলই (কবরই) ভূপৃষ্ঠের তুলনায় তোমাদের জন্য উত্তম হবে”। দুঃখের বিষয় হল- হাদীশটি সুস্পষ্ট দ্বাইফ। দারুস সালাম (সৌদি) সহ সমস্ত মুহাদ্দিসগণ তা দ্বাইফ বলেছেন। যেমন আলবানী (রহি), আলী যাঈ (রহি) ও আরনাউত (রহি)।
২) বুখারীর 4425, এই তো?? তবে এরও উত্তর রয়েছে। কি উত্তর আছে?? যা আপনাকে অবাক করে। আসলে হয়েছিল- নাবী (সা) কিসরা (তৎকালীন পারস্য বা ইরানের সম্রাট) কে চিঠি দ্বারা ইসলামের দাওয়াত দেন। কিসরা সেই ঠিক পড়ার সঙ্গে সঙ্গে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেন। এই খবর নাবী (সা) এর কাছে পৌঁছালে তিনি বলেন- “শীঘ্রই আল্লাহ তাদেরকে ভেঙে টুকরা টুকরা করে ফেলা হবে” (বুখারী, হাদীশ 64 ও 7264)।
বুঝলেন, নাকি কিছু বলব?? এটা নাবী (সা) এর ঘোষণা নয়, এটা ছিল পারস্য বা তৎকালীন ইরানের প্রতি বদদুয়া যে, “তারা যাই করুক, তারা সফল হবে না, তাদের সম্রাজ্য টুকরা টুকরা হবেই”। এই হচ্ছে, বুখারীর 4425 নং হাদীশের পেক্ষাপট। আর নাবী (সা) এর মৃত্যুর পর সেটাই হয়েছিল। পারস্য বা তৎকালীন ইরান মুসলিমদের দখলে আসে। আর দখলে আসবে, এই ভবিষ্যৎ বাণী ছিল নাবী (সা) এর। যা আছে মুসনাদ আহমাদে, 19381 নং হাদীশে।
শেষে উল্লেখ থাকল যে, মূল লেখাটি নেওয়া হয়েছে হোসেন কুরানীর লেখা “গৃহবন্দি, বস্তাবন্দি ও ইসলাম” বই থেকে। এখন আপনাকে আমন্ত্রণ দিলাম যে, মূল লেখাটি গিয়ে পড়ে আসুন। আসল ইসলামের সন্ধান পাবেন, মজা পাবেন।