না, হারাম নয়, বরং তা বৈধ। এর বৈধতা কুরআন দ্বারা প্রমাণিত। সুতরাং আলেমদের কথা শুনে ইসলাম পালন করা হতে বিরত থাকুন। এখন প্রশ্ন হবে- দলিল দেবেন, নাকি শুধু আলেমদের সমালোচনা করবেন?? দেব, আমাকে সুযোগ দিন। এখন আমার তাফসীর থেকে সরাসরি 34:13 আয়াহ তাফসীর সহ কপি করে পেষ্ট করছি।
সাধারণ ছবি ও সাধারণ মূর্তি তৈরি করা হারাম নয়।
34:13 নং আয়াহ : তারা (জিনরা) তার জন্য তার ইচ্ছা মতো তৈরি করে দিত বিল্ডিং সমূহ, সাধারণ ছবি/ সাধারণ মূর্তি (১), বড় বড় সুইমিং পুল ও দৃঢ় ভাবে প্রতিষ্ঠিত বড় বড় ডেগ (২) সমূহ [38:37]। (আর বলেছিলাম) “কৃতজ্ঞতার সঙ্গে আমল (কর্ম/ দায়িত্ব পালন) করে যাও হে দাউদের বংশধর। তবে আমাদের আব্দ/ বান্দাদের মধ্যে কমই কৃতজ্ঞ” [17:67, 40:61]।
১) মানে, পূজা/ উপাসনা করা হয় না, এমন ছবি ও মূর্তির কথা বলা হয়েছে। তবে এখানে অনেকে বলেন- সুলাইমান (আ) এর শরীয়ত আলাদা, নাবী মুহাম্মাদ (সা) এর শরীয়ত আলাদা”। তাদেরকে বলব, 42:13 দেখে আসুন। ওখানে বলা হয়েছে- “অন্যান্য নাবী রাসূলদের যে শরীয়ত দেওয়া হয়েছিল, আপনাকে (মুহাম্মাদকে) সেই শরীয়তই দেওয়া হয়েছে”। এখন কি বলবেন! এখানেই শেষ নয়, কুরআনে নাবী (সা) কে নির্দেশ দেওয়া হয়েছে- “আপনি (নাবী মুহাম্মাদ) অন্যান্য নাবী রাসূলদেরকে অনুসরণ করুন” (কুরআন, 6:90)।
তবে হাদীশ কি বলে, দেখব। বলা হয়েছে- “যে ঘরে ছবি ও মূর্তি থাকে, সেই ঘরে ফেরেস্তারা প্রবেশ করে না” (মুসলিম, হাদীশ 2112)। এর কাছাকাছি বক্তব্য রয়েছে বুখারীতে, বলা হয়েছে- “যে ঘরে ছবি থাকে, সেই ঘরে ফেরেস্তারা প্রবেশ করে না” (হাদীশ 5961)। আরও বলা হয়েছে- “অবশ্যই কিয়ামতের দিবসে মানুষের মধ্যে কঠিন শাস্তি ভোগকারী হবে তারা, যারা ছবি/ মূর্তি তৈরি করে” (মুসলিম, হাদীশ 2109/1)।
আরও বলা হয়েছে- “যারা ছবি/ মূর্তি তৈরি করে, বিচার দিবসে তাদেরকে শাস্তি দেয়া হবে, বলা হবে : তোমরা যা তৈরি করেছে তাকে জীবিত কর” (মুসলিম, 2108/1)। এরই মতো বক্তব্য রয়েছে- “যে ঘরে কুকুর ও ছবি থাকে, সেই ঘরে ফেরেস্তারা প্রবেশ করে না” (বুখারী, হাদীশ 3322)। আরেকটি হাদীশ- “ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না, যে ঘরে কুকুর ও মূর্তি থাকে” (মুসলিম, হাদীশ 2106/6)।
তবে উক্ত হাদীশ গুলোকে খুবই সহজেই খণ্ডন করা যায়। হাদীশে কোন ছবি ও মূর্তির কথা বলা হয়েছে! সেই ছবি ও মূর্তির কথা বলা হয়েছে, যার পূজা/ উপাসনা করা হয়। সাধারণ ছবি ও মূর্তির কথা বলা হয় নি। সাধারণ ছবিতে সমস্যা নেই, এটা পাব কোথায়?? হাদীশেই পাবেন। চিন্তা করার দরকার নেই দলিল দিয়ে যাব।
সহীহ মুসলিমের 2109/3 এ রয়েছে উত্তর। যান একবার, গিয়ে দেখে আসুন। দ্বিতীয়ত, আইশাহ (রা) মূর্তি সদৃশ্য পুতুল নিয়ে খেলতেন, তাকে নাবী (সা) নিষেধ করেন নি। আর এটা বুখারীর হাদীশ, যা রয়েছে বুখারীর 6130 এ। হাদীশটি বিস্তারিত আবুদাউদের 4932 এ রয়েছে। মানে, সাধারণ মূর্তি তৈরিতে আপত্তি ও বাধা বিপত্তি নেই। এছাড়াও ছবি ও মূর্তি ঘর সাজানোর বস্তু, সৌন্দর্য্য বৃদ্ধির বস্তু, যা বৈধ (কুরআন, 7:32)।
কিন্তু প্রশ্ন হবে- আইশাহ (রা) এর ঘরে পর্দায় ছবি ছিল, নাবী (সা) তা দেখে রেগে গেলেন এবং ঐ পর্দা ছিঁড়ে টুকরো টুকরো করে দিলেন (মুসলিম, হাদীশ 2107/13)। ভিন্ন হাদীশে বলা হয়েছে- আইশাহ (রা) ঘরে গদি ছিল, তাতে অনেক ছবি ছিল, যা দেখে নাবী (সা) রেগে গিয়েছিলেন (মুসলিম, হাদীশ 2107/14)। এই হাদীশের কি হবে!
কিছুই হবে না। কারণ এর বিপরীত হাদীশও রয়েছে। যা আমাদের আলেমগণ প্রচার করেন না। যেখানে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে- “তিনি ছিঁড়ে টুকরো টুকরো করেন নি, বরং ঐ ছবিযুক্ত পর্দাটি তিনি আইশাহ (রা) কে তা সরিয়ে নিতে বলেছিলেন”। কেন?? কারণ, তা নামাজের সময় নাবী (সা) এর মনোযোগ নষ্ট করছিল, নাবী (সা) কে ইহজীবনের প্রতি আকৃষ্ট করছিল”। প্রশ্ন হবে- সত্যিই কি তাই, নাকি আপনি মিথ্যা বলছেন! সহীহ মুসলিমের 2107 এর 2 ও 10 নং হাদীশ দেখুন।
এবার গদিতে থাকা ছবির বিষয়ে আসি! সহীহ মুসলিমের 2107 এর 15 তে রয়েছে- “আইশাহ (রা) ঐ পর্দা ওখান থেকে খুলে দুটি বালিশ তৈরি করেন। ঐ বালিশে নাবী (সা) হেলান দিতেন”। এর মানে কি! এর মানে হল- পর্দা ছেঁড়ার হাদীশ ও গদিতে ছবি দেখে নাবী (সা) এর রেগে যাওয়ার হাদীশের দম শেষ।
২) শত শত, হাজার হাজার মানুষের খাবার তৈরির জন্য বড় হাঁড়িকে ডেগ বলা হয়। ঐ বড় বড় তামার হাঁড়ির কথা বলছি, যা মুসলিম বিবাহ অনুষ্ঠানে দেখা যায় সচারচর দেখা যায়।