বিসমিল্লাহির রাহমানির রাহীম।
অর্থ- আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করছি, যিনি সীমাহীন দয়ালু এবং সীমাহীন করুণাময়।
নাযিল : মাক্কাহ, আয়াত : 36 টি।
ওজনে কমবেশি করা হারাম।
83:1 নং আয়াহ : ধ্বংস হবে তারা, যারা ওজনে কম বেশি করে।
নেওয়ার সময়েও মাপ ঠিক রাখতে হবে।
83:2 নং আয়াহ : (তারা ধ্বংস হবে) যারা যখন মানুষের থেকে মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়।
দেওয়ার সময়েও মাপ ঠিক রাখতে হবে।
83:3 নং আয়াহ : কিন্তু যখন মেপে দেয় অথবা তাদেরকে ওজন করে দেয়, তখন কম দেয়।
অপরাধীরা অপরাধ করার সময় এ সব ভাবে না।
83:4 নং আয়াহ : তারা কি ভাবে না যে, নিশ্চয়ই তাদেরকে পুনরুত্থিত [69:16-17, 84:1-5] করা হবে [17:51]??
পুনরুত্থান অবশ্যই হবে, একটি মহা দিবসে।
83:5 নং আয়াহ : (নিশ্চয়ই তাদেরকে পুনরুত্থিত করা [64:7] হবে) একটি মহা দিবসে [1:3, 82:19]।
আল্লাহর সামনে দাঁড়াতে হবে।
83:6 নং আয়াহ : সেদিন মানব জাতি দাঁড়াবে মহাবিশ্ব সমূহের প্রভুর [78:37-39] সামনে।
পাপীদের আমলনামা কোথায় থাকে??
83:7 নং আয়াহ : কখনও (এর বিপরীত হবে) না, নিশ্চয়ই পাপীদের ‛আমলনামা’ [18:49, 50:17-18, 82:10-12] রাখা হয় সিজ্জিনে।
সিজ্জিন সম্পর্কে নাবী (সা) জানতেন না।
83:8 নং আয়াহ : আপনি কি জানেন- সিজ্জিন ১ আসলে কি??
১ কেন জানতেন না?? তিনি তো নাবী/ রাসূল ছিলেন! উত্তর রয়েছে 42:52 ও 29:48 এ।
সিজ্জিন আসলে কি??
83:9 নং আয়াহ : তা একটি ‛ডাটা রেকর্ড’ সেন্টার।
অস্বীকারকারীদের পরিণতি।
83:10 নং আয়াহ : সেদিন ধ্বংস হবে [4:42] অস্বীকার কারীরা।
83:11 নং আয়াহ : যারা বিচার দিবস সম্পর্কে (জেনে বুঝে) অস্বীকার করে [37:21]।
জেনে বুঝে কারা অস্বীকার বলে??
83:12 নং আয়াহ : তবে, এই সম্পর্কে সীমালঙ্ঘনকারী পাপী ছাড়া কেউ (জেনে বুঝে) অস্বীকার করে [69:16-17] না।
কুরআন সম্পর্কে সীমালঙ্ঘনকারী পাপী/ কাফিরদের মন্তব্য।
83:13 নং আয়াহ : যখন তার কাছে আমাদের আয়াত সমূহ পাঠ করা হয়, তখন সে বলে- “এসব পূর্ববর্তীদের মিথ্যা গল্প কাহিনী [25:5, 46:17”।
কুকর্ম মস্তিষ্কের উপর প্রভাব ফেলে।
83:14 নং আয়াহ : (তাদের দাবি সত্য) নয়। বরং তারা যা অর্জন ( যে সব পাপ) করেছে, সেই সবই তাদের মস্তিষ্ক সমূহের উপর প্রভাব বিস্তার করেছে।
সীমালঙ্ঘনকারী পাপী/ কাফিররা আল্লাহর দর্শন পাবে না।
83:15 নং আয়াহ : কখনও না, নিশ্চয়ই তারা সেদিন তাদের প্রভুর দর্শন থেকে বঞ্চিত [84:6] থাকবে।
সীমালঙ্ঘনকারী পাপী/ কাফিরদের পরিণতি।
83:16 নং আয়াহ : তারপর অবশ্যই তারা প্রবেশ করবে জাহান্নামের আগুনে।
জাহান্নামীদের ব্যঙ্গ করে যা বলা হবে।
83:17 নং আয়াহ : তারপর তাদেরকে বলা হবে- “এটাই তা (জাহান্নাম), যাকে তোমরা অস্বীকার করতে/ মিথ্যা [52:14] ভাবতে”।
সৎ ব্যক্তি/ ন্যায়বিচার কারীদের ‛আমলনামা’ কোথায় থাকবে??
83:18 নং আয়াহ : কখনও নয়, নিশ্চয়ই সৎ ব্যক্তি/ ন্যায় বিচার কারীদের ‛আমলনামা’ [18:49, 50:17-18, 82:10-12] থাকবে ইল্লিয়ীনে।
ইল্লিয়ীন সম্পর্কে নাবী (সা) জানতেন না।
83:19 নং আয়াহ : আপনি কি জানেন- ইল্লিয়ীন ১ আসলে কি??
১ কেন জানতেন না?? তিনি তো নাবী/ রাসূল ছিলেন! উত্তর রয়েছে 42:52 ও 29:48 এ।
ইল্লিয়ীন আসলে কি??
83:20 নং আয়াহ : তা একটি ‛ডাকা রেকর্ড’ সেন্টার।
ইল্লিয়ীন কাদের দায়িত্বে আছে??
83:21 নং আয়াহ : নৈকট্যপ্রাপ্তরা (ফেরেস্তারা) তার তত্বাবধানে আছে।।
সৎ ব্যক্তি/ ন্যায় বিচার কারীদের পরিণতি।
83:22 নং আয়াহ : নিশ্চয়ই সৎ ব্যক্তি/ ন্যায় বিচার কারীরা থাকবে নিয়ামতের মধ্যে।
জান্নাতীরা আল্লাহর ব্যবস্থা সমূহ দেখতে থাকবে।
83:23 নং আয়াহ : সুসজ্জিত আসন সমূহে বসে তারা (আল্লাহর ব্যবস্থা সমূহ) দেখতে থাকবে।
জান্নাতীদের মুখমণ্ডলে নিয়ামতের লাবণ্য থাকবে।
83:24 নং আয়াহ : আপনি তাদের মুখমণ্ডলে নিয়ামতের লাবণ্য দেখে তাদেরকে চিনতে পাবেন।
জান্নাতে সিল করা বিশুদ্ধ পানিয় পান করানো হবে।
83:25 নং আয়াহ : তাদেরকে পান করানো হবে রাহিকুর মাখতূম/ সিল করা বিশুদ্ধ পানিয় [76:5]।
রাহিকুর মাখতূম পাওয়ার জন্য প্রতিযোগিতা করার নির্দেশনা।
83:26 নং আয়াহ : তার মোহর হবে মিসক/ কস্তুরীর [76:5-6] যদি তারা (রাহিকুর মাখতূম পাওয়ার) প্রতিযোগিতা করতে চায়, তাহলে তা করতে [37:61] পারে।
রাহিকুর মাখতূমে তাসনীমের পানি মিশ্রিত করা হবে।
83:27 নং আয়াহ : তাতে মিশ্রিত করা [76:6] হবে তাসনীমের পানি।
তাসনীমের পানি কোথায় থেকে আসবে??
83:28 নং আয়াহ : তা একটি ঝর্ণা [76:6], তা থেকে নৈকট্যপ্রাপ্তগণ পান করতে থাকবে।
মূমীনদেরকে কটাক্ষ/ ব্যঙ্গ বিদ্রুপ/ উপহাস করা হোত।
83:29 নং আয়াহ : নিশ্চয়ই যারা অপরাধী তারা মূমীনদের কে ব্যঙ্গ বিদ্রুপ/ উপহাস করত।
মূমীনদেরকে চোখের ইশারা দ্বারা উপহাস করা হোত।
83:30 নং আয়াহ : আর তারা যখন তাদের (মূমীনদের) পাশ দিয়ে যেত, তখন তারা নিজেদের মধ্যে চোখ টিপে (একে অপরকে) ইশারা করত।
কাফিররা বাড়িতে গিয়েও মূমীনদের নিয়ে হাসাহাসি করতো।
83:31 নং আয়াহ : এবং যখন তারা (মূমীনদের ব্যঙ্গ বিদ্রুপ কারীরা) তাদের পরিবারের কাছে ফিরে যেত, তখনও হাসাহাসি করতো [84:13]।
মূমীনদের সম্পর্কে কাফিরদের মন্তব্য।
83:32 নং আয়াহ : এবং যখন তারা তাদের (মূমীনদের) কে দেখতো, তখন বলতো- “নিশ্চয়ই এরা (মূমীনরা) পথভ্রষ্ট”।
কাফিররা মূমীনদের রক্ষাকারী হতে পারে না।
83:33 নং আয়াহ : অথচ তাদের (কাফিরদের) কে তাদের (মূমীনদের) রক্ষাকারী হিসাবে পাঠানো হয় ১ নি।
১ এর অর্থ- কাফিররা কখনও মূমিনদের রক্ষাকারী হতে পারে না। তারা সর্বদাই মূমীনদের ক্ষতি করার চেষ্টায় লেগে থাকে। কমপক্ষে বর্তমান পৃথিবীর বাস্তব চিত্র সেটাই বলছে। দেখতে পারেন 3:118-120 আয়াত।
বিচার দিবসে মূমীনরা কাফিরদেরকে কটাক্ষ করবে।
83:34 নং আয়াহ : এতএব আজ (বিচার দিবস ও পরবর্তী সময়ে) মূমীনরা কাফিরদেরকে দেখে উপহাস [7:44 ও 50] করবে।
মূমীনরা কাফিরদের কষ্টকর অবস্থা দেখবে।
83:35 নং আয়াহ : সুসজ্জিত আসন সমূহের উপর বসে (কাফিরদের শাস্তি পেতে) দেখতে [37:50-57] থাকবে যে,
কাফিররা তাদের কর্মফল পাবে।
83:36 নং আয়াহ : কাফিররা কি তাদের সাওয়াব/ প্রতিদান [7:44, 35:36] পেল, যে কর্ম [66:7] তারা করেছিল!
I have been playing on this platform for a few months now and the consistency never dips. Login is lightning fast and the game selection covers both classic table options and modern slots. Withdrawals always arrive before the promised window closes. A dependable choice for players who value steady performance. bv999login