৫৬ নং সূরাহ | সূরাহ ওয়াকিয়া | আয়াহ ৬০ | Surah no 56 | Surah Waqiah | Ayah 60 | কুরআন ৫৬:৬০ | Quran 56:60 |

শরীরে‌ই রয়েছে ‛মৃত্যুর কারণ’।

56:60 নং আয়াহ : আমরা তোমাদের শরীরের মধ্যেই ‛মৃত্যু্র কারণ’ স্থাপন করেছি। আর আমরা (এ ব‍্যাপারে) অক্ষম ন‌ই।

# আমরা মরি কেন?? আসলে মৃত্যু নির্ভর করে কোষের মৃত্যুর উপর। সাধারণত কোষের মৃত্যু হয়, কোষ বিভাজনের মাধ্যমে আবার নতুন কোষ তৈরি। এই প্রক্রিয়া চলতে থাকে। কিন্তু একটা পর্যায়ে নতুন কোষ তৈরির প্রক্রিয়া ধীরে ধীরে কমে যায়। তখন নতুন কোষ তৈরি হ‌ওয়ার চেয়ে কোষের মৃত্যু অধিক হয়। একটা পর্যায়ে কোষের মৃত্যুর হার এত বেড়ে যায় যে, শারীরিক কার্যক্রম পরিচালনা করার মতো জীবিত কোষ শরীরে থাকে না। তখন আত্মাকে বহন করার ক্ষমতা কোষ হারিয়ে ফেলে। তখন মৃত্যুর ফেরেস্তা এসে প্রাণ হরণ করে নিয়ে যাবে। এই হল- মৃত্যু।

   প্রশ্ন হল- নতুন কোষ তৈরি হ‌ওয়া কমে যায় কেন?? আসলে ক্রোমোজোমের চারটি শাখার শেষ প্রান্তে টিলোমিয়ার থাকে। বয়স বৃদ্ধি‌র সঙ্গে সঙ্গে (40 বছর পর থেকে) টিলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। ফলতঃ কোষ বিভাজন কমতে থাকে। একটা পর্যায়ে টিলোমিয়ারের দৈর্ঘ্য শূন্য হয়ে যায়, তখন কোষ বিভাজন থেমে যায়। আর এর ফল হল- মৃত্যু। অর্থাৎ মৃত্যুর কারণ আমাদের শরীরে‌ই স্থাপিত রয়েছে।

5/5 - (1 vote)
শেয়ার করুন:

মন্তব্য করুন