বিসমিল্লাহির রাহমানির রাহীম।
অর্থ- আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করছি, যিনি সমাহীন দয়ালু এবং সীমাহীন করুণাময়।
নাযিল : মাক্কাহ, আয়াত : 11 টি।
সৌরজগতের ধ্বংস বিকট শব্দ সৃষ্টি করবে।
101:1 নং আয়াহ : বিকট শব্দ উৎপন্নকারী মহাবিপদ/ মহা দুর্ঘটনা।
আল্লাহ সেই সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করছেন।
101:2 নং আয়াহ : বিকট শব্দ উৎপন্নকারী মহাবিপদ/ মহা দুর্ঘটনা আসলে কি??
নাবী (সা) নিজেও সেই সম্পর্কে জানতেন না।
101:3 নং আয়াহ : আপনি কি জানেন- বিকট শব্দ উৎপন্ন কারী মহাবিপদ/ মহা দুর্ঘটনা আসলে [69:4] কি??
# কেন জানতেন না?? তিনি তো নাবী/ রাসূল ছিলেন! উত্তর রয়েছে 42:52 ও 29:48 এ।
প্রথমবার সেদিন মানবজাতির অবস্থা কেমন হবে??
101:4 নং আয়াহ : সেদিন মানব জাতির অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের [75:6-11] মতো।
সৌরজগৎ ধ্বংসের পূর্বে পাহাড় পর্বতের পরিণতি।
101:5 নং আয়াহ : আর পাহাড় পর্বত [69:14, 73:14] গুলো হবে রঙিন ধুনিত [20:105-107] তুলোর মতো হবে [56:4-6]।
# তুলো ধুনার সময় যে রকম একটু আধটু ছিটকে বেরিয়ে যায়, পাহাড় পর্বত গুলোর অবস্থা ঐ রকম হবে।
# প্রশ্ন হবে- এমনটা হবে কেন?? উত্তর রয়েছে 27:88 ও 81:3 এর। ছোট করে বললে হবে- বড় বড় প্লেট গুলো ভেঙে যাবে। যেমন ভারত মহাসাগরীয় প্লেট ভাঙছে। এতে প্লেট গুলোর গতিশীলতা বৃদ্ধি পাবে। ফলতঃ পাহাড় পর্বত গুলোর নড়াচড়া বৃদ্ধি পাবে। আর পাহাড় পর্বত গুলোর নড়াচড়া বৃদ্ধি পেলেই তা ভেঙে ভেঙে পড়তে থাকবে। কারণ বেশিরভাগ পাহাড় পর্বত গুলোই ফোল্ডেড মাউন্টেন।
পূণ্য মাপা হবে।
101:6 নং আয়াহ : অতঃপর যার (পূণ্যের) মীযান ১ সমূহ ভারী [21:47] হবে,
১ মীযান আসলে কি?? এর সোজাসাপ্টা বাংলা হল- মাপক/ পাল্লা। এখানে অর্থ হবে- পূণ্য মাপক/ পূণ্যের পাল্লা।
# তবে 4:40 ও 6:160 আয়াত দেখে নিন, বিষয়টি বুঝতে সুবিধা হবে। আরও দেখুন 2:261 আয়াহ
কে জান্নাত পাবে??
101:7 নং আয়াহ : অতঃপর সে পাবে সন্তোষ জনক জীবন।
পাপ মাপা হবে।
101:8 নং আয়াহ : আর যার (পূণ্যের) মীযান সমূহ হালকা [21:47] হবে (অর্থাৎ পাপের পাল্লা ভারী হবে),
# দেখে নিন 4:31 ও 53:32 আয়াত গুলো। কিন্তু এরপরও যদি কেউ জাহান্নামে যায়, তাহলে জেনে নিতে হবে- নিশ্চয়ই সে সীমাহীন পাপী, তার কোনও ভালো কাজ ছিল না।
কে জাহান্নামে যাবে??
101:9 নং আয়াহ : অতঃপর তার স্থান হবে হাবিয়াতে ১।
১ হাবিয়া অর্থ- গর্ত। অর্থাৎ হাবিয়া হল- জাহান্নামের একটি মারাত্মক গভীর গর্ত।
হাবিয়া সম্পর্কে নাবী (সা) জানতেন না।
101:10 নং আয়াহ : আর আপনি কি জানেন- হাবিয়া আসলে [29:48, 42:52] কি??
হাবিয়া আসলে কি??
101:11 নং আয়াহ : তা হল- মারাত্মক উত্তপ্ত [14:34, 87:13] আগুন।