আলোমারা কুরানী, হোসেন কুরানী’র বড় বোন।

FB IMG 1735474939252

হোসেন কুরানী’র বড় বোন আলোমারা কুরানী।

বর্তমানে তিনি বিবাহিত। প্রেম বিবাহ করেছেন 2022 এ। হোসেন কুরানী তার ভাইবোন‌দের ছোট বেলা থেকে এই শিক্ষা দিয়েই বড় করেছেন যে, “বিয়ের জন্য যাকে নিজে পছন্দ করবি, তাকেই বিয়ে করবি”। তাই আলোমারা কুরানী নিজ ইচ্ছায়, নিজ পছন্দে বিয়ে করছেন।

   তবে বর্তমানে হোসেন কুরানী’র সঙ্গে তার কোনও রকম যোগাযোগ নেই। কিন্তু এজন্য নয় যে, আলোমারা কুরানী ‛প্রেম বিবাহ’ করেছেন। বরং এজন্য যে, যাকে বিবাহ করেছেন, সে একেবারে নিচু মানসিকতা‌র মানুষ। জীবন যাপন থেকে শুরু করে আচার আচরণ সব‌ই নিকৃষ্ট।

   তবে হোসেন কুরানী তার বোন আলোমারা সম্পর্কে বলেন- “আমাদের ধনী হ‌ওয়ার পিছনে আলোমারা‌’র হাত/ অবদান অনেক বড়”। হোসেন কুরানী’র মায়ের মৃত্যুর পর থেকে আলোমারা সংসার সামলেছেন এবং একেবারে সামান্য খরচে সংসার চালিয়েছেন।

   আবার সংসার খরচ বাঁচিয়ে হোসেন কুরানী’র হাতে তুলে দিয়েছেন বিনিয়োগ করার জন্য। কখনও শখ আহ্লাদ বা এমন কোনও আবদার করেন নি, যেখানে খরচ হতে পারে। আল্লাহর অনেক দয়া, করুণা ও অনুগ্রহ থাকলে তবেই এমন বোন পাওয়া সম্ভব।

   সেই সময়ে আলোমারা কুরানী সংসার চালাতেন এবং হোসেন কুরানী রোজগার করতেন। বাজার দোকান করতেন হোসেন কুরানী’র ছোট বোন সাহেনারা কুরানী। হোসেন কুরানী’র ছোট ভাই হাসান কুরানী তখন দিল্লিতে জুয়েলারি কাজ করতেন।

5/5 - (2 votes)
শেয়ার করুন:

মন্তব্য করুন