নিউ টেস্টামেন্টে নাবী (সা) এর ভবিষ্যৎ বাণী ছিল/ আছে।
61:6 নং আয়াহ : আর (শুনুন সেই সময়ের কথা) যখন ঈশা ইবনু মারইয়াম বলেছিলেন- “হে বানী ইসরাঈল, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহর রাসূল। আমার পূর্বে আসা তাওরাতের সত্যায়নকারী এবং আমার পরে একজন রাসূলের সুসংবাদদাতা। তার নাম হবে- আহমাদ ১। অতঃপর যখন তাদের (বানী ইসরাঈলের) কাছে তিনি (আহমাদ/ মুহাম্মাদ) আসলেন সুস্পষ্ট প্রমাণ সমূহ নিয়ে, তখন তারা বললো- এগুলো তো সুস্পষ্ট জাদু!
১ মুহাম্মাদ (সা) এর দ্বিতীয় নাম আহমাদ। একটি হাদীশ দেখুন- “আমি মুহাম্মাদ (প্রশংসিত), আমি আহমাদ (প্রশংসাকারী), আমি আল-মাহী (বিলুপ্তকারী) এমন লোক যে, আমার মাধ্যমে কুফুরকে নিঃশেষ করা হবে। আমি আল-হাশির (একত্রকারী) এমন ব্যক্তি যে, আমার পেছনে লোকেদের একত্রিত করা হবে। আমি আল-আকিব (সর্বশেষ) আর আল-আকীব, ঐ লোক যার পর আর কোন নবী নেই” (মুসলিম, হাদীশ 2354 a ও b)।
কিন্তু প্রশ্ন হচ্ছে- ইনজীল বা প্রচলিত বাইবেলে কি এই ভবিষ্যৎ বাণী রয়েছে?? A) না থাকলেও পবিত্র কুরআন ভুল- তা প্রমাণ হয় না। কেননা, বাইবেল বিকৃত। B) হ্যাঁ, বাইবেলে এই ভবিষ্যৎ বাণী আজও রয়েছে।
কোথায় রয়েছে?? Jhon এর 16:7 এ চলুন। যেখানে যিশু (আ) বলছেন- “Nevertheless I tell you the truth; It is expedient for you that I go away: for if I go not away, the Comforter will not come unto you; but if I depart, I will send him unto you”(KJV)।
আরও দেখুন- “Nevertheless I tell you the truth. It is to your advantage that I go away; for if I do not go away, the Helper will not come to you; but if I depart, I will send Him to you”(NKJV)।
আরও দেখুন- “But very truly I tell you, it is for your good that I am going away. Unless I go away, the Advocate will not come to you; but if I go, I will send him to you”(NIV)। আর NRSV এও Advocate করা হয়েছে।
আরও দেখুন- “Nevertheless, I am telling you the truth. It is for your benefit that I go away, because if I don’t go away the Counselor will not come to you. If I go, I will send Him to you”(HCSV)
কিন্তু Comforter বলুন, Helper বলুন, Advocate বলুন বা Counselor, এর গ্ৰিক শব্দ হল- “Parakletos”। একটি ইংরেজি বাইবেলেও তা রয়েছে- “But I tell you the truth: it is expedient to you that I go: for if I go not, the Paraclete will not come to you; but if I go, I will send him to you” (Douay-Rheims Bible)।
কিন্তু প্রশ্ন হল- ‛Parakletos’ শব্দের অর্থ কি?? এই শব্দের অর্থ হল- প্রশংসাকারী। প্রশ্ন হবে- প্রশংসাকারী শব্দের সঙ্গে ‛আহমাদ’ নামক রাসূলের ভবিষ্যৎ বাণীর সম্পর্ক কোথায়?? আছে, আরবি ‛আহমাদ’ শব্দের অর্থ হল- ‛প্রশংসাকারী’। অর্থাৎ গ্ৰিক Parakletos শব্দটি আরবি আহমাদ শব্দের প্রতিশব্দ।
সুতরাং কুরআন ঠিকই বলেছে যে, ঈশা (আ) আহমাদ নামক রাসূলের ভবিষ্যৎ বাণী করেছিলেন। আর তা বাইবেলে আজও ঠিক তেমনই ভাবে রয়েছে, যেমন ছিল। যদিও ইংরেজি অনুবাদে Parakletos শব্দের ভিন্ন ভিন্ন অর্থ করা হয়েছে।