৩৪ নং সূরাহ | সূরাহ সাবা | আয়াহ ১৩ | Surah no 34 | Surah Saba | Ayah 13 | কুরআন ৩৪:১৩ | Quran 34:13 |

ছবি আঁকা ও ঘর সাজানোর মূর্তি তৈরি করা হারাম নয়।

34:13 নং আয়াহ : তারা (জিনরা) তার জন্য তার ইচ্ছা অনুযায়ি তৈরি করে দিত বিল্ডিং সমূহ, ছবি ও ঘর সাজানোর মূর্তি [22:30], বড় বড় সু‌ইমিং পুল ও দৃঢ় ভাবে প্রতিষ্ঠিত বড় বড় ডেগ ১ সমূহ [38:37]। (আর বলেছিলাম) “কৃতজ্ঞতা‌র সঙ্গে ধর্মকর্ম করে যাও হে দাউদের বংশধর। আর আমাদের বান্দাদের মধ্যে কম‌ই কৃতজ্ঞ” [17:67, 40:61, 100:6]।

#অনেকে হাদীশ (তিরমিযী, হাদীশ 2805) দোহাই দিয়ে বলেন- “যে ঘরে ছবি ও মূর্তি থাকে, সেই ঘরে ফেরেস্তা‌রা প্রবেশ করে না”। এই হাদীস যে এই আয়াহ‌র বিরুদ্ধে যাচ্ছে, তাতে কোনও সন্দেহ নেই।

১ শত শত, হাজার হাজার মানুষের খাবার তৈরির জন্য হাঁড়িকে ডেগ বলা হয়।

Rate this post
শেয়ার করুন:

মন্তব্য করুন