২৫ নং সূরাহ | সূরাহ ফুরকান | আয়াহ ৭৪ | Surah no 25 | Surah Furqan | Ayah 74 | কুরআন ২৫:৭৪ | Quran 25:74 |

নারীরা‌ মাসজিদের ও রাষ্ট্রের ইমাম হতে পারে।

25:74 নং আয়াহ : এবং (ওরা তো তারাই) যারা বলে- “হে আমাদের প্রভু, আমাদের‌কে এমন সঙ্গী/ সঙ্গী‌নি দিন এবং সন্তান সন্ততি দিন, যারা হবে চোখের শীতলতা। আর আমাদের‌কে বানিয়ে দিন মুত্তাকী (অপকর্ম থেকে দূরত্ব অবলম্বন‌কারী) দের ইমাম”।

# নারীর প্রার্থনা- “হে আমাদের প্রভু, আমাদের‌কে এমন সঙ্গী এবং সন্তান সন্ততি দিন, যারা হবে চোখের শীতলতা। আর আমাদের‌কে বানিয়ে দিন মুত্তাকী (অপকর্ম থেকে দূরত্ব অবলম্বন‌কারী) দের ইমাম”। সুতরাং নারীরাও হতে পারে ‛ইমাম’। শুধু মাসজিদে‌র ইমাম নয়, কোনও রাষ্ট্র/ জাতির ইমাম‌ও হতে পারে।

আরও একটা বিষয় বলে রাখা দরকার যে, কেন‌ই বা নারীরা ইমাম হতে পারবে না! যেখানে পবিত্র কুরআনে আল্লাহ সুস্পষ্ট ভাবে বলছেন- “ আমরা আদমের পুত্র ও কন‍্যাদের সম্মানিত করেছি”(17:70)। আরও বলা হয়েছে- “পুরুষ হোক বা নারী, তারা একে অপরের সমান”(3:195)।

5/5 - (1 vote)
শেয়ার করুন:

মন্তব্য করুন