১১৪ নং সূরাহ | সূরাহ নাস | Surah no 114 | Surah Nas |

বিসমিল্লাহির রাহমানির রাহীম। 

অর্থ- আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করছি, যিনি সীমাহীন দয়ালু এবং সীমাহীন করুণাময়।

নাযিল : মাদীনা‌হ, আয়াত : 6 টি। 

মানবজাতির প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা।

114:1 নং আয়াহ : বলুন- “আমি আশ্রয় চাইছি মানবজাতির প্রভুর কাছে।

# কিন্তু প্রশ্ন হল- কোন কারণে, কোন বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে?? 114:4 দেখুন।

মানবজাতির মালিকের কাছে আশ্রয় প্রার্থনা।

114:2 নং আয়াহ : মানবজাতির মালিকের কাছে।

# কিন্তু প্রশ্ন হল- কোন কারণে, কোন বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে?? 114:4 দেখুন।

মানবজাতির ঈশ্বরের কাছে আশ্রয় প্রার্থনা।

114:3 নং আয়াত : মানবজাতির উপাস্য/ ঈশ্বরের কাছে।

# কিন্তু প্রশ্ন হল- কোন কারণে, কোন বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে?? 114:4 দেখুন।

গুপ্ত পরামর্শের ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা।

114:4 নং আয়াহ : গুপ্ত পরামর্শে [4:114, 58:10] কু-বুদ্ধি দিয়ে আত্মগোপন‌কারীর ক্ষতি থেকে।

# গুপ্ত পরামর্শ সাধারণত হারাম। তবে গুপ্ত পরামর্শে যদি কল‍্যাণকর বিষয় ও অপকর্ম থেকে দূরত্ব অবলম্বন সম্পর্কে আলোচনা হয়, তবে তা হালাল (58:9)।

বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তা একবার ভেবে দেখুন। আপনি আপনার জীবনে কখনও না কখনও ক্ষতিগ্রস্ত হয়েছেন। মনে করে দেখুন- সেই ক্ষতির পিছনে অবশ্যই গুপ্ত পরামর্শ ছিল, আর ছিল এক/ একাধিক কু-বুদ্ধি দাতা, যে/ যারা আত্মগোপন করেছিল। এ জন্য গুপ্ত পরামর্শে‌র ক্ষতি থাকে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে।

খারাপ কাজের জন্য উস্কানি দেওয়া হারাম।

144:5 নং আয়াহ : যে মানুষের মস্তিষ্ক সমূহে খারাপ কাজের জন্য উস্কানি দেয়।

জিন ও মানুষ উভয়ই খারাপ কাজে উস্কানি দেয়।

114:6 নং আয়াহ : সে হোক জিন জাতি অথবা মানব জাতির মধ্য হতে।

5/5 - (1 vote)
শেয়ার করুন:

মন্তব্য করুন