বিসমিল্লাহির রাহমানির রাহীম।
অর্থ- আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করছি, যিনি সীমাহীন দয়ালু এবং সীমাহীন করুণাময়।
নাযিল: মদীনাহ, আয়াত : 5 টি।
নিউট্রিনো কণার প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা।
113:1 নং আয়াহ : বলুন- “আমি আশ্রয় চাইছি তার প্রভুর কাছে, ‛যা ভেদ করে চলে যায়’।
# নিউট্রিনো কণার একটি বিশেষ বৈশিষ্ট্য হল- তা ভেদ করে চলে যায়, কোথায় বাধাগ্রস্ত হয় না।
সমগ্র সৃষ্টির ক্ষতি হতে আশ্রয় প্রার্থনা।
113:2 নং আয়াহ : যা কিছু তিনি সৃষ্টি করেছেন, তার ক্ষতি হতে।
কার্বনের কালো কণা হতে আশ্রয় প্রার্থনা।
113:3 নং আয়াহ : আর কালো কণার ক্ষতি হতে, যখন তা চারিদিকে ছেয়ে যাবে।
# কার্বন ডাই অক্সাইড যতটা গ্ৰিন হাউস প্রভাব সৃষ্টি করে, ততটা বা তারচেয়ে বেশি গ্ৰিন হাউস প্রভাব সৃষ্টি করে কার্বনের কালো কণা। যা কয়লা, ডিজেল ও কেরোসিন সহ অন্যান্য দহন থেকে সৃষ্টি হয়। তবে কার্বনের কালো কণা বায়ু দূষণেরও কাজ করে। যা মানব শরীর সহ অন্যান্য জীবদের শরীরে প্রবেশ করে, ফুসফুসের ক্ষতি করে এবং রক্তেও পৌঁছে যায়। এতে শরীরের সাধারণ কার্যক্রমে সমস্যা সৃষ্টি হয়।
কার্বন ডাই অক্সাইড হতে আশ্রয় প্রার্থনা।
113:4 নং আয়াহ : শ্বাস ছাড়ার সময় যা বের হয়, তার ক্ষতি [44:10-11, 55:35] থেকে।
# শ্বাস ছাড়ার সময় কি বের হয়?? কার্বন ডাই অক্সাইড। কিন্তু তা হতে আশ্রয় প্রার্থনা কেন?? যদি আপনি সচেতন হয়ে থাকেন, তাহলে এ প্রশ্নের উত্তর দেওয়ার আর কোনও প্রয়োজন থাকলো না।
ইসলাম বিদ্বেষীর বিদ্বেষ হতে আশ্রয় প্রার্থনা।
113:5 নং আয়াহ : আর (ইসলাম) বিদ্বেষীর ক্ষতি হতে, যখন সমাজে বিদ্বেষ ছড়ায়/ ছড়াবে।
# গোটা পৃথিবীর অমুসলিম সমাজ ধীরে ধীরে ইসলাম বিদ্বেষী হয়ে উঠছে এবং ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে। পৃথিবীর বহু দেশের রাজনীতিই চলে ইসলাম বিদ্বেষের উপর নির্ভর করে। তার মধ্যে আমাদের প্রিয় দেশ ভারত অন্যতম। গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষের প্রভাব এতটাই যে, মুসলিম বিরোধী সাম্প্রদায়িক দাঙ্গা সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। আর গণপিটুনি দিয়ে মুসলিম হত্যা সাধারণ ব্যাপার হয়ে গেছে।
আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল- আধুনিক শিক্ষিত সমাজ ইসলাম বিদ্বেষ ছড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে/ বেরিয়ে আসতে পবিত্র কুরআনে ইসলাম বিদ্বেষীর বিদ্বেষ হতে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে।