■ মাতৃভাষার গুরুত্ব। ■ কুরআন সমস্ত সমস্যার সমাধান।
41:44 নং আয়াহ : আর যদি আমরা কুরআনকে অনারবি ভাষায় বানাতাম, তাহলে তারা বলত- “কেন তার আয়াত সমূহ সুস্পষ্ট নয়। (এও বলত) কি অবাক করা বিষয়, (কুরআন) অনারবি ভাষায়। অথচ রাসূল আরবি ভাষি” [14:4]। বলুন- যারা সত্য স্বীকার করেছে, তাদের জন্য পথনির্দেশ ও সমস্ত সমস্যার সমাধান [10:57]। যারা সত্য স্বীকার করে না, তাদের কান গুলোতে রয়েছে বধিরতা এবং তা (কুরআন) তাদের উপর অন্ধত্ব সৃষ্টি করেছে। (বধিরতা) এমন যে, যেন দূরবর্তী কোনও স্থান থেকে তাদেরকে ডাকা হচ্ছে।