৯৭ নং সূরাহ | সূরাহ কদর | Surah no 97 | Surah Qadar |

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

অর্থ- আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করছি, যিনি সীমাহীন দয়ালু এবং সীমাহীন করুণাময়।

নাযিল : মাক্কাহ, আয়াত : 5 টি।

একত্রে কুরআন নাযিল হয় কদর রাতে।

97:1 নং আয়াহ : নিশ্চয়ই আমরা তা (কুরআন) নাযিল করেছি কদরের রাতে [2:285]।

# এখানে আল্লাহর পক্ষ থেকে নাবী (সা) এর কাছে যে ধীরে ধীরে 22-23 বছর ধরে কুরআন নাযিল করা হয়েছিল, সেই সম্পর্কে কথা বলা হচ্ছে না। আসলে পবিত্র কুরআন দুবার নাযিল হয়েছিল। A) মৌলিক গ্ৰন্থ/ লৌহে মাহফুজ/ সুরক্ষিত গ্ৰন্থ থেকে সৌরজগতের কোনও স্থানে কুরআন‌কে একত্রিত ভাবে নাযিল করা হয় (44:4, 56:77, 85:22)। যতদিন কুরআন সৌর জগতে ছিল, ততদিন সেখানে জিনদের যাতায়াত নিষিদ্ধ করে দেওয়া হয় (72:8-9)। B) দ্বিতীয় বার পবিত্র সৌরজগত থেকে ধীরে ধীরে নাবী (সা) এর কাছে প্রয়োজন মুতাবিক জিবরীল (আ) পৌঁছে দিতে থাকেন। যাইহোক, এখানে প্রথমবার নাযিলের কথা বলা হচ্ছে, দ্বিতীয় বাবের কথা নয়।

নাবী (সা) কদর রাত সম্পর্কে জানতেন না।

97:2 নং আয়াহ : আপনি কি জানেন- কাদর রাত ১ আসলে কি??

১ কেন জানতেন না?? তিনি তো নাবী/ রাসূল ছিলেন! উত্তর রয়েছে 42:52 ও 29:48 এ।

কদর রাতের গুরুত্ব কতটা??

97:3 নং আয়াহ : কদর রাত হাজার মাসের চেয়েও উত্তম [44:4]।

কদর রাতে জিবরীল (আ) সহ ফেরেস্তা‌রা অবতীর্ণ হয়।

97:4 নং আয়াহ : তাতে (ঐ রাতে) ফেরেস্তা‌রা ও রূহ/ জিবরীল তাদের প্রভুর অনুমতি‌ নিয়ে অবতীর্ণ হন [19:64]। তা [6:38] হতে প্রতিটা বিষয়ের নির্দেশনা [44:5] নিয়ে।

# কিন্তু তারা অবতীর্ণ হন কেন?? ছোট করে বললে হবে- মহাবিশ্ব গুলোর বাজেট (Budget) ঘোষণা করা হয়, সেই বাজেট লাগু করতে। দেখতে পারেন 44:4 আয়াহ।

কদর রাত, শান্তি‌র রাত।

97:5 নং আয়াহ : সেই রাতে শান্তি বিরাজমান থাকে ফজর পর্যন্ত।

4/5 - (5 votes)
শেয়ার করুন:

মন্তব্য করুন