ইসলাম বিদ্বেষীর বিদ্বেষ হতে আশ্রয় প্রার্থনা।
113:5 নং আয়াহ : আর (ইসলাম) বিদ্বেষীর ক্ষতি হতে, যখন সমাজে বিদ্বেষ ১ ছড়ায়/ ছড়াবে।
১ গোটা পৃথিবীর অমুসলিম সমাজ ধীরে ধীরে ইসলাম বিদ্বেষী হয়ে উঠছে এবং ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে। পৃথিবীর বহু দেশের রাজনীতিই চলে ইসলাম বিদ্বেষের উপর নির্ভর করে। তার মধ্যে আমাদের প্রিয় দেশ ভারত অন্যতম। গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষের প্রভাব এতটাই যে, মুসলিম বিরোধী সাম্প্রদায়িক দাঙ্গা সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। আর গণপিটুনি দিয়ে মুসলিম হত্যা সাধারণ ব্যাপার হয়ে গেছে।
আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল- আধুনিক শিক্ষিত সমাজ ইসলাম বিদ্বেষ ছড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে/ বেরিয়ে আসতে পবিত্র কুরআনে ইসলাম বিদ্বেষীর বিদ্বেষ হতে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে।