৯৯ নং সূরাহ | সূরাহ যিলযাল/ যালযালাহ | Surah no 99 | Surah Zilzal/ Zalzalah |

বিসমিল্লাহির রাহমানির রাহীম। 

অর্থ- আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করছি, যিনি সীমাহীন দয়ালু এবং সীমাহীন করুণাময়।

নাযিল : মাদীনাহ, আয়াত : 8 টি।

ভূমিকম্প কেন হয়??

99:1 নং আয়াহ : যখন পৃথিবীতে প্লেট [13:4] সঞ্চালনের জন্য ভূমিকম্প হবে।

আগ্নেয়গিরির দ্বারা ভারী পদার্থ বের হয়।

99:2 নং আয়াহ : আর পৃথিবী তার ভিতরে থাকা ভারী পদার্থ সমূহ (ম‍্যাগমা আকারে) বের করবে।

# ‛ভারী পদার্থ’ বলতে?? নিকেল, ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম‍্যাগনেশিয়াম ইত্যাদি। যা পৃথিবীর Mantle নামক স্তরে গলিত/ অর্ধ গলিত অবস্থায় রয়েছে।

ভূ কম্পিয় তরঙ্গ ও ম‍্যাগমা অধ‍্যায়নের নির্দেশ।

99:3 নং আয়াহ : তবেই মানুষ বলতে পারবে- তার (পৃথিবীর) গঠন কিভাবে হয়েছে!

ভূ কম্পিয় তরঙ্গ ও ম‍্যাগমার মাধ্যমে‌ পৃথিবী তার গঠন সম্পর্কে তথ্য প্রদান করবে।

99:4 নং আয়াহ : কেননা সেদিন সে (পৃথিবী) তার গঠন সম্পর্কিত তথ্য প্রদান করবে।

# Seismic waves (সিসমিক ওয়েবস) বা ভূ কম্পিয় তরঙ্গ বিভিন্ন ধরণের হয়ে থাকে। যেমন  P waves, S waves, Love waves, and Rayleigh waves ইত্যাদি। ভূ কম্পিয় তরঙ্গ ও ম‍্যাগমা অধ‍্যায়ন করেই পৃথিবীর গঠনতন্ত্র জানা গেছে। নয়ত আজ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি 12 কিমি গর্ত করা সম্ভব হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা 6374 কিমি নিচে কি আছে, তাও জানি। পৃথিবী পৃষ্ঠ থেকে 650 কিমি নিতে স্বচ্ছ পানির মহাসাগর (52:6) আছে, তাও জানি। কেন্দ্র থেকে শুরু করে পৃষ্ঠ পর্যন্ত কত গুলো স্তর আছে, তাও জানি। সলিড স্তর, লিকুইড স্তর সম্পর্কে‌ও জানি। কিভাবে সম্ভব?? ভূ কম্পিয় তরঙ্গ অধ‍্যায়নের মাধ্যমে‌ই। বলে রাখা ভাল যে, একদিন পৃথিবীর কেন্দ্র অতিক্রম করাও সম্ভব হবে (86:12)।

পৃথিবীকে আল্লাহ‌র নির্দেশনা।

99:5 নং আয়াহ : কেননা আপনার প্রভু তাকে (পৃথিবী‌কে) এমন‌ই নির্দেশনা দিয়ে রেখেছেন।

আমাদের কর্ম সমূহের ভিডিও রেকর্ডিং চলছে।

99:6 নং আয়াহ : সেদিন মানুষ দলে  দলে [56:7] বের [36:51, 84:4] হয়ে আসবে তাদের কর্ম সমূহ দেখার [78:40] জন্য।

পরমাণুর চেয়ে ছোট্ট কণা প্রোটন ও নিউট্রন।

99:7 নং আয়াহ : অতঃপর যে প্রোটন/ নিউট্রন আকারের‌ও ভাল কাজ করবে, সে তা দেখতে পাবে।

# পবিত্র কুরআনে শুধু প্রোটন/ নিউট্রন নয়, কোয়ার্ক সম্পর্কে‌ও কথা বলা হয়েছে। দেখুন 10:61, 34:3 আয়াত।

পরমাণুর চেয়ে ছোট্ট কণা প্রোটন ও নিউট্রন।

99:8 নং আয়াহ : আর যে প্রোটন/ নিউট্রন আকারের খারাপ কাজ করবে, সেও তা দেখতে পাবে।

# পবিত্র কুরআনে শুধু প্রোটন/ নিউট্রন নয়, কোয়ার্ক সম্পর্কে‌ও কথা বলা হয়েছে। দেখুন 10:61, 34:3 আয়াত।

3.5/5 - (4 votes)
শেয়ার করুন:

মন্তব্য করুন