৯৫ নং সূরাহ | সূরাহ তীন | Surah no 95 | Surah Tin |

বিসমিল্লাহির রাহমানির রাহীম। 

অর্থ- আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করছি, যিনি সীমাহীন দয়ালু এবং সীমাহীন করুণাময়।

নাযিল : মাক্কাহ, আয়াত : 8 টি।

কয়লা ও পেট্রোপণ‍্য।

95:1 নং আয়াহ : শপথ কঠিন জ্বালানি ও তরল জ্বালানির [87:3-5]।

# এখানে কঠিন জ্বালানি বলতে কয়লার কথা বলা হচ্ছে এবং তরল জ্বালানি বলতে খনিজ তেলের কথা বলা হচ্ছে।

তূর পর্বতের গুরুত্ব।

95:2 নং আয়াহ : শপথ সিনাই অঞ্চলে অবস্থিত তূরের [52:1]।

# আরবি ভাষায় কোনও বস্তুর শপথ করা হয়, তার গুরুত্ব বোঝানোর জন্য। এখানে তূরের গুরুত্ব বোঝাতে তূরের শপথ করা হয়েছে। আসলে বিশ্ব রাজনীতির কেন্দ্র হবে এই তূর পর্বতের এলাকা। যা বর্তমানে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের অন্তর্ভুক্ত। লক্ষণীয় বিষয় হল- আজও বিশ্ব রাজনীতি‌কে প্রভাবিত করে এই তূর পর্বত এলাকা।

মক্কাহ ছিল নিরাপদ/ শান্তিপূর্ণ নগরী।

95:3 নং আয়াহ : শপথ এই নিরাপদ/ শান্তিপূর্ণ (১) নগরীর [90:2]।

১) মক্কাহ ও মক্কাহ‍র আশপাশের নিদিষ্ট এলাকায় যুদ্ধ করা নিষিদ্ধ ছিল (আজও নিষিদ্ধ)। তাই বর্তমানে এই এলাকাকে ‛হারাম’ বলা হয়। তখনও তা হারাম নামে পরিচিত ছিল। তাই তাকে নিরাপদ/ শান্তিপূর্ণ  নগরী বলা হচ্ছে।

মানুষ (আদম) সৃষ্টি হয়েছে সময়ের উত্তম ক্রম পর্যায়ে।

95:4 নং আয়াহ : অবশ্যই আমরা মানুষ‌ (আদম) কে সৃষ্টি করেছি সময়ের (১) উত্তম ক্রম পর্যায়ে [32:7]।

১) ‛সময়ের উত্তম ক্রম পর্যায়’ বলতে! এখানে GTS এর কথা বলা হচ্ছে। মানে, জিওলজিক্যাল টাইম স্কেলের 4 পর্যায়ের কথা বলা হচ্ছে। বিস্তারিত জানতে 41:10 এ চলে যান।

আদাম (আ) অতি বার্ধক্যে অবস্থায় পৌঁছে ছিলেন।

95:5 নং আয়াহ : তারপর আমরা তাকে (আদমকে) নিয়ে গিয়েছিলাম অতি বার্ধক্য (১) জনিত অবস্থায় [39:54, 16:70]।

১) বলা হয়ে থাকে- “আদাম (আ) এর বয়স হয়েছিল 1 হাজার বছর”। কিন্তু এই সম্পর্কে কোনও আয়াহ বা সহীহ হাদীশ পৃথিবীতে নেই। বাইবেলে তার বয়স উল্লেখ করা হয়েছে 930 বছর (জেনেসিস- 5:5)।

অফুরন্ত প্রতিদান কাদের জন্য??

95:6 নং আয়াহ : তবে যারা সত্য স্বীকার করে এবং সৎকর্ম করে [41:8], তাদের জন্য থাকবে অফুরন্ত প্রতিদান [84:25]।

নাস্তিক ও ইসলাম বিদ্বেষীদের কাছে প্রশ্ন।

95:7 নং আয়াহ : সুতরাং (হে মানুষ), কোন বিষয়টি তোমাকে দীন (ইসলাম) সম্পর্কে মিথ্যা বলতে বাধ্য করে??

আল্লাহ শ্রেষ্ঠ বিজ্ঞানী।

95:8 নং আয়াহ : আল্লাহ কি বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানী নন??

5/5 - (1 vote)
শেয়ার করুন:

মন্তব্য করুন