আদাম (আ) এর বংশবিস্তার কিভাবে হয়েছিল??
7:172 নং আয়াহ : আর (শুনুন সেই সময়ের কথা) যখন আপনার প্রভু আদম সন্তানদের থেকে ভিন্ন ভাবে বংশবিস্তার ১ ঘটালেন এবং তাদের নিজেদের থেকে সাক্ষ্য গ্রহণ করলেন যে, আমি কি তোমাদের প্রভু নই?? তারা বলেছিল- হ্যাঁ, অবশ্যই। আমরা সাক্ষ্য এজন্য দিলাম- যেন তোমরা কিয়ামতের দিন বলতে না পারো যে, নিশ্চয়ই আমরা এই বিষয়ে জানতাম না।
১ আদম (আ) বংশবিস্তার কিভাবে হল, সেই সম্পর্কে মুসলিম সমাজে ভিন্ন ভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে। তবে যত কাহিনীই প্রচলিত থাক না কেন, প্রতিটা কাহিনীর সার সংক্ষেপ হল- “আদম (আ) সন্তানদের ভাই-বোনেদের মধ্যে বিবাহ হয়েছিল”।
এমনকি এক বোনকে বিয়ে করার জন্য হাবিল ও কাবিলের মধ্যে মারামারি ও হত্যার বিষয়টিরও কোনও সত্যতা নেই। পবিত্র কুরআনের 5:27 এ বলা হয়েছে- একজনের কুরবানী কবুল হয়েছিল, অন্য জনের হয় নি। যার কবুল হয় নি, সে রাগে তাকে হত্যা করে, যার কবুল হয়েছিল।
এও বলে রাখি যে, তাদের নাম গুলোও কাল্পনিক। আর এই কাহিনী গুলোও সত্য নয়। এগুলো বানী ইসরাঈলদের মধ্যে প্রচলিত কাহিনী, যা পরে কুরআনের তাফসীরের নামে মুসলিম সমাজে প্রবেশ করে।
খুব গুরুত্বপূর্ণ তথ্যটা মনে রাখা দরকার ভাই-বোনে বিয়ে হারাম (4:23)। প্রশ্ন হবে- তাহলে বংশবিস্তার হল কিভাবে?? ভাই বোনে বিয়ে ছাড়া দ্বিতীয় অপশন আর কি আছে??
আছে। আল্লাহ বলেছেন- “ভিন্ন ভাবে”। এখন এই ভিন্ন পদ্ধতির নাম কি?? বিজ্ঞানের ভাষায় এই পদ্ধতি কে বলা হয়- হারমাফ্রোডিটিশম।
It is of extra ordinery Tarzama.
Sorry to say most of the Surah are yet not shown in full.