
নামাজের রাকাত সংখ্যা প্রসঙ্গে মুনাফিকদের দাবি।
আমরা জানি- 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ আদায় করা হয়/ আমরা করি। কিন্তু অনেক মুনাফিক গোছের মুসলিম আছেন, যারা দাবি করেন- “17 রাকাত নামাজের দলিল নাকি বুখারী মুসলিম তো দূরের কথা, সিহাহ সিত্তাহর হাদীশ গ্ৰন্থেও নেই”।
17 রাকাত নামাজের দলিল।
বড় লেখার সময় নেই। খুব ছোট্ট করে 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে দলিল উপস্থাপন করি। বুখারীর মাত্র একটি হাদীশেই 4 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা উল্লেখ রয়েছে। বলা হচ্ছে- “মাদীনাহতে যখন রোদ ও তাপের তীব্রতা বাড়ত, তখন নাবী (সা) জোহরের ওয়াক্ত পিছিয়ে জোহর ও আসরের 8 রাকাত নামাজ একত্রে আসরের ওয়াক্তে আদায় করতেন। আর মাগরিবের ওয়াক্ত পিছিয়ে মাগরিব ও ঈশার 7 রাকাত নামাজ একত্রে ঈশার সময় আদায় করতেন”(বুখারী, হাদীশ 543 ও 562)।
বাকি থাকল ফজরের 2 রাকাত নামাজের দলিল। এটাও উল্লেখ রয়েছে বুখারীতেই। বলা হচ্ছে- “রাসূল (সা) ফজরের প্রথম রাকাত দীর্ঘ করতেন, দ্বিতীয় রাকাত সংক্ষিপ্ত করতেন” (বুখারী, হাদীশ 759)। আমি এখানে সুন্নাত ও নফল নামাজের আলোচনা আনলাম না। আনলে লেখার আকার বড় হয়ে যেত। আগামীতে আমার “নাবী (সা) এর নামাজ” নামক বই আসবে, ঐ বইয়ে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে।
লেখক : হোসেন কুরানী।
আসসালামু আলাইকুম,
ভাই হোসেনকুরআনি আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ ও দোয়া রইল। আমিও কুরআন নিয়ে কিছুটা চর্চা করি। আপনার সাথে মত বিনিময় করতে আগ্রহী।
প্রশ্নের উত্তর জানতে চাই-
১) কুরআনের কোন আয়াত কি মানসুখ অর্থাৎ রদ বা বাতিল হয়েছে?
২) বাক্কা ও মক্কার মাঝে কোন পার্থক্য আছে কি?
ভাই, হোসেন কুরানীর তাফসীরের 75:17 এর টিকা দেখুন। জাজাকাল্লাহ।