বিসমিল্লাহির রাহমানির রাহীম।
অর্থ- আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করছি, যিনি সীমাহীন দয়ালু এবং সীমাহীন করুণাময়।
নাযিল: মাক্কা, আয়াত : 8 টি।
সংকীর্ণতা/ ছোট মন মানসিকতা হারাম।
94:1 নং আয়াহ : আমরা কি আপনার মস্তিষ্ককে (১) প্রশস্ত/ সংকীর্ণতা বিহীন [20:25] করে দিই [64:16] নি??
১) অর্থাৎ মস্তিষ্ক থেকে যাবতীয় সংকীর্ণতা দূর করে মস্তিষ্ককে প্রশস্ত করে দিই নি?? একটা হাদীশ পেশ করি, তাহলেই বুঝতে পারবেন- “জাবির ইবনু আবদুল্লাহ (রা) হতে বর্ণিত। তিনি বলেন- আমাদের পার্শ্ব দিয়ে একটি জানাযা যাচ্ছিল। নাবী (সা) তা দেখে দাঁড়িয়ে গেলেন, আমরাও দাঁড়িয়ে গেলাম। বললাম- হে আল্লাহ্র রাসূল, এ তো ইয়াহুদীর জানাযা। তিনি বললেন- তোমরা যে কোনও জানাযা দেখলে দাঁড়িয়ে যাবে”(বুখারী, হাদীশ 1311)। এর পরের হাদীশে (1312 তে) নাবী (সা) বলছেন- “সে (ঐ ইহুদী) কি মানুষ নয়”??
নাবী (সা) এর দুঃচিন্তার বোঝা ছিল।
94:2 নং আয়াহ : এবং আমরা আপনার উপর থেকে বোঝা দূর করেছি।
# কোন বোঝা?? বিস্তারিত জানতে ও বুঝতে পরবর্তী আয়াহ দেখুন।
নাবী (সা) কোমর/ পিট ভেঙে যাওয়া বোঝা।
94:3 নং আয়াহ : (সেই বোঝা) যার ভারে আপনার কোমর/ পিট ভেঙে যাচ্ছিল।
# কোন বোঝা?? আসলে নাবী (সা) কাছে কিছু সময় ওহী আসা বন্ধ হয়ে যায়। এ জন্য ইসলাম বিরোধীরা বলা শুরু করল- “মুহাম্মাদ এর উপর তার প্রভু অসন্তুষ্ট হয়েছেন এবং মুহাম্মাদকে পরিত্যাগ করেছেন, তার থেকে নাবুওয়াত কেড়ে নেওয়া হয়েছে”।
এই ধরণের কথায় নাবী (সা) ভেঙে পড়েন। তারপর সেই পেক্ষিতেই আল্লাহ নাবী (সা) কে সান্ত্বনা সহ 93 নং সূরাহ নাযিল করেন। এবং ঘোষণা করলেন- “না আপনার প্রভু আপনাকে পরিত্যাগ করেছেন, আর না আপনার উপর অসন্তুষ্ট হয়েছেন” (93:3)। এখানে (94:2) সেই সম্পর্কেই কথা বলা হচ্ছে যে, “আমরা আপনার উপর থেকে চিন্তা ও বদনামের বোঝা দূর করে দিয়েছি”।
নাবী (সা) এর খ্যাতি সম্পর্কে ভবিষ্যৎ বাণী।
94:4 নং আয়াহ : আর (তার সঙ্গে) আমরা আপনার খ্যাতিকে (১) সুউচ্চ করেছি/ করব [26:96]।
১) সত্যিই তাই। তাই তো আজ মৃত্যুর 1500 বছর পরও পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি খ্যাতিলাভ করা প্রভাবশালী মানুষ তিনি। কিন্তু প্রশ্ন হবে- এ কথা বলা হল কেন?? আসলে গোটা মক্কা জুড়ে নাবী (সা) বদনাম ছড়িয়ে গিয়েছিল। নাবী (সা) বদনামকে খুব ভয় পেতেন, তাই এখানে বলা হচ্ছে- “বদনামের চিন্তা ছাড়ুন, আমরা আপনার খ্যাতিকে সুউচ্চ করেছি। এখন আপনি পরিচয়ের মুখাপেক্ষী নন”।
# নাবী (সা) এর খ্যাতি সম্পর্কে ভবিষ্যৎ বাণীটি আজ সত্য। আর ভবিষ্যৎ বাণী পূরণের মাধ্যমে প্রমাণ হল- ইসলামও সত্য।
কষ্টই মূলত স্বস্তি নিয়ে আসে।
94:5 নং আয়াহ : এতএব নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি।
বাস্তব সত্য যে, কষ্টই মূলত স্বস্তি নিয়ে আসে।
94:6 নং আয়াহ : নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি।
অবসরে নফল ইবাদত করার নির্দেশ।
94:7 নং আয়াহ : এতএব যখনই অবসর [17:79] সময় পাবেন, তখনই (নফল ইবাদতে) সচেষ্ট হন [73:6-8]।
আল্লাহর আদেশ নিষেধের প্রতি মনযোগের নির্দেশ।
94:8 নং আয়াহ : আর আপনার প্রভুর (আদেশ নিষেধের) প্রতি মনোযোগ [65:5] দিন।