সালামের জবাব দিতেই হবে, হোক মুসলিম/ অমুসলিম, বন্ধু/ শত্রু।
4:86 নং আয়াহ : আর যখন তোমাদেরকে কেউ ১ সালাম দেবে, তখন তোমরা তার সালামের জবাব দেবে তারচেয়ে উত্তম ভাবে। অথবা তার মতো করেই [4:94]। নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছুর ২ হিসাব নেবেন।
১ এই ‛কেউ’টা মুসলিম/অমুসলিম, বন্ধু/ শত্রু যে কেউ হতে পারে। সালামের উত্তর দিতেই হবে।
২ অর্থাৎ সালামের উত্তর না দেওয়াটাও অপরাধ। আল্লাহ এরও হিসাব নেবেন।