অমুসলিমদেরকে সালাম দেওয়া।
19:47 নং আয়াহ : বললেন- “সালামুন আলাইকা/ আপনার উপর শান্তি বর্ষিত হোক [25:63]। আপনার জন্য ক্ষমা চাইব। নিশ্চয়ই আমার প্রভু আমার প্রতি দয়া প্রবন।
# কিছু কট্টর মুসলীম হাদীশের (মুসলীম, হাদীশ 2163 ও 2167) দোহাই দিয়ে বলেন যে, “অমুসলীমদেরকে সালাম দেওয়া যাবে না। কিন্তু এখানে ইবরাহীম (আ) তার অমুসলীম পিতাকে সালাম দিচ্ছেন। বলে রাখা দরকার যে, ঐ হাদীশ গুলোর একটা প্রসঙ্গ রয়েছে। পরিষ্কার ভাবে বলা হয়েছে- আহলে কিতাবরা সালাম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত। তা বিচার না করে “অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না” মর্মে ফতোয়া দেওয়া মূর্খামি।
# যাইহোক অনেকেই 9:113 দেখিয়ে বলেন যে, “19:47 রহিত হয়েছে, তাই অমুসলীমদেরকে সালাম দেওয়া যাবে না”। কিন্তু ভাই, 9:113 তে ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করা হয়েছে, সালাম দিতে নিষেধ করা হয় নি।