হোসেন কুরানী’র রাজনৈতিক দল ও দলীয় পতাকা।

FB IMG 1736338138714

হোসেন কুরানী’র রাজনৈতিক দল।

হোসেন কুরানী 2012 তে ট্রাষ্ট তৈরি করেন, 2012 থেকেই তিনি রাজনৈতিক দল তৈরির চিন্তা ভাবনা শুরু করেন। ফেব্রুয়ারি 2014 তে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল তৈরির জন্য মিটিং ডাকেন। সবাই সহমত পোষণ করেন। যদিও দলের নাম নিয়ে কথাবার্তা চলছিলো। কিন্তু রাজনৈতিক দলটি ভারতীয় নির্বাচন কমিশনে নথিভুক্তের জন্য আবেদন করার 2-4 দিন আগে হোসেন কুরানী সিদ্ধান্ত বদল করেন।

হোসেন কুরানী’র দলিয় পতাকা।

হোসেন কুরানী তার রাজনৈতিক দলের পতাকাও তৈরি করেন। এমনকি তা 2014 তে গোটা এলাকা জুড়ে দেখা যাচ্ছিল। কিন্তু যেহেতু হোসেন কুরানী রাজনৈতিক দল তৈরির সিদ্ধান্ত বাতিল করে দেন, সেহেতু পতাকা তৈরিও বন্ধ হয়ে যায়।

হোসেন কুরানী সিদ্ধান্ত বদলালেন কেন??

2014 তে পশ্চিমবঙ্গে শাসক দল ছিল মমতা ব‍্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল। তখন মুসলিম‌রা একচেটিয়া ভাবে তৃণমূল‌কে সমর্থন করছে। সেই পরিস্থিতি‌তে যদি হোসেন কুরানী রাজনৈতিক দল তৈরি করে জাতির সামনে আসতেন, তাহলে মুসলিম ভোটে ভাগ হয়ে যেত। ফলতঃ সুবিধা হোত বিজেপির মতো হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের। আর তারা তখন আবার কেন্দ্রীয় সরকারে ছিল। সেই কথা মাথায় রেখেই হোসেন কুরানী রাজনৈতিক দল তৈরির সিদ্ধান্ত বাতিল করে দেন।

5/5 - (1 vote)
শেয়ার করুন:

মন্তব্য করুন