হোসেন কুরানী’র অলৌকিক জীবন।

FB IMG 1736338138714

হোসেন কুরানী’র জীবনে প্রথম অলৌকিক‌ ঘটনা।

হোসেন কুরানী’র গোটা জীবন‌ই অলৌকিক ঘটনা‌য় পরিপূর্ণ। সব উল্লেখ করার প্রয়োজন নেই। শিশু বেলার 3 টি ঘটনা উল্লেখ করতে চাই। হোসেন কুরানী তখন 6 মাসের শিশু। হোসেন কুরানী ততদিন নানার বাড়িতেই ছিলেন। 2-3 দিন হল মায়ের সঙ্গে দাদুর বাড়িতে আসেন। তখন দাদুর বাড়ির দেওয়াল ছিল মাটির এবং ছাউনি ছিল খড়ের।

   হোসেন কুরানী’র দাদু ছিলেন গ্ৰাম‍্য ডাক্তার। আশপাশের গ্ৰাম গুলোতে বেশ সুনাম‌ও ছিল। তার 3 কামরা বাড়ি এবং একটি ডাক্তারির জিনিসপত্র ও সাইকেল রাখার কামরা ছিল। ঐ কামরাতেই তিনি নিজেও থাকতেন। যদিও মাটির দেওয়া‌ল ও খড়ের ছাউনি ছিল। কিন্তু তিনি সিগারেট খেতেন। প্রতিদিন সকাল 9 টায় খাবার খেয়ে একটা সিগারেট খেয়ে তিনি ডাক্তারির জন্য বের হতেন। একদিন তার অসাবধানতাবশত খড়ের ছাউনি‌তে আগুন ধরে যায়। 15-20 মিনিটের মধ্যেই ভয়াল ভয়ঙ্কর রূপ নেয়। তখন অবশ্য হোসেন কুরানী’র দাদু ডাক্তারির জন্য বেরিয়ে গিয়েছিলেন। অর্থাৎ খড়ের ছাউনি‌তে আগুন লেগেছে- এটা বোঝার আগেই প্রতিদিনের মতো সিগারেট খেয়ে ডাক্তারির জন্য বের হয়ে যান।

   বাড়ির সবাই এবং আশেপাশের বাড়ির সবাই তখন ঘরে থাকা জিনিসপত্র ও আসবাবপত্র বের করতে ব‍্যস্ত হয়ে যান। যদিও বেশিরভাগ জিনিসপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। হোসেন কুরানী মা সহ সবাই তাড়াহুড়ো‌তে ভুলে যান যে, তখন‌ও ঐ সাইকেল রাখার কামরায় শিশু হোসেন কুরা‌নী মশারির মধ্যে ঘুমাচ্ছেন।

   এজন্য ভুলে যান যে, কামরায় ডাক্তারির জিনিসপত্র ও সাইকেল নিয়ে দাদু তো বেরিয়ে গেছেন। সুতরাং ওখানে আর তেমন কিছু নেই। এর‌ই মধ্যে বাড়ির সমস্ত জিনিসপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেলে‌ও হোসেন কুরানী’র ঘুম পর্যন্ত ভাঙে নি। অনেকক্ষণ পর হোসেন কুরানী’র মায়ের মনে পড়ে যে, আমার ছেলে কোথায়! ছেলে তো ঘুমাচ্ছিল!

   হোসেন কুরানী’র মা তাড়াহুড়ো করে সাইকেল রাখার কামরায় যান। গিয়ে দেখেন- শুধু মশারির মধ্যে হোসেন কুরানী ছাড়া সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির ও আশেপাশের বাড়ির মানুষজনরা অবাক ও হতবাক হয়ে যান এটা ভেবে যে, এটা কিভাবে সম্ভব!

   তারা তো জানে না যে, যে আল্লাহ ইবরাহীম (আ) কে অগ্নিকুণ্ড থেকে সুরক্ষিত বের করতে পারেন, সেই আল্লাহ সাধারণ আগুন থেকে হোসেন কুরানী’কে বাঁচিয়ে নিতে পারেন! আর আল্লাহ হয়তো শিশু হোসেন কুরানী’কে এজন্য বাঁচিয়ে নেন যে, এই শিশুর দ্বারাই ইসলামের ইতিহাসে এমন কাজ হবে, যা ইসলামের গতিপথ ও গতিধারা বদলে যাবে। এবং বদলে যাবে ইসলামী চিন্তা ভাবনা ও ধ‍্যান ধারণা। আর এই শিশুই হয়ে উঠবে একদিন হোসেন কুরানী।

2.2/5 - (5 votes)
শেয়ার করুন:

মন্তব্য করুন